1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নিরবে নিভৃতে মানুষের জন্য কাজ করা মানুষ এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস  ছাত্রনেতা থেকে পাবনা জেলা এডভোকেট’স বার সমিতির সদস্য অ্যাড. আল মুস্তাসিম নিকু পাবনা পাঁচ আসনের সংসদ সদস্য এ্যাড. শিমুল বিশ্বাসকে সংবর্ধনা দিতে চেম্বার অব কমার্স এর মতবিনিময় সভা অনুষ্ঠিত  জাতীয় সংসদ নির্বাচনে পাবনা জেলা বিএনপির সদস্য সচিবের কার্যক্রম প্রশ্নবিদ্ধ  নির্বাচনে জয়ী হওয়ার পর তারেক রহমান এর সাথে সাক্ষাৎ করেছেন শিমুল বিশ্বাস জামায়াতের দুর্গে এমপি হওয়া শিমুল বিশ্বাসকে মন্ত্রী হিসেবে চান পাবনার নাগরিক সমাজ বিএনপি মহাসচিব কি কথা রাখবেন পাবনায় বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ আটক-৩ কেন্দ্রিয় জামায়াতের সাংবাদিক সম্মেলনে মিথ্যেচারের তীব্র প্রতিবাদ পাবনা ৫ আসনের বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাসের কেন্দ্রিয় জামায়াতের সাংবাদিক সম্মেলনে মিথ্যেচারের তীব্র প্রতিবাদ পাবনা ৫ আসনের বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাসের আরিফপুরে মহিলা সমাবেশে নারীদের ভাগ্যবদলে কাজ করার অঙ্গীকার শিমুল বিশ্বাসের
শিরোনাম:

স্বামী ধূমপান করায় ক্ষোভে প্রাণ দিলেন স্ত্রী

  • প্রকাশিত : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

বরগুনায় স্বামীর ধূমপান করা নিয়ে দ্বন্দ্বের জেরে ফারিয়া (১৭) নামে এক গৃহবধূ কীটনাশকপানে আত্মহত্যা করেছেন। নিহত ওই গৃহবধূ ময়মনসিংহের গগদা এলাকার হারেছ মিয়ার মেয়ে।

রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বরগুনা সদর উপজেলার আমতলী এলকায় এ ঘটনা ঘটে। পরে রাতে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বরগুনা সদর উপজেলার আমতলী এলাকার বাসিন্দা আব্বাস বিশ্বাসের ছেলে সালমান এবং ফারিয়া একসঙ্গে ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় ৬ মাস আগে তারা বিয়ে করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে ফারিয়া স্বামীর সঙ্গে বরগুনায় তার শ্বশুরবাড়িতে থাকতে শুরু করেন। তবে সালমান ধূমপানে আসক্ত থাকায় ফারিয়া প্রায় সময়ই তাকে নিষেধ করতেন। এ নিয়ে স্বামীর সঙ্গে মনমালিন্যের জেরে ঘরে থাকা কীটনাশক ট্যাবলেট খান ফারিয়া। পরে পরিবারের সদস্যরা ফারিয়াকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

নিহত ফারিয়ার শাশুড়ি খালেদা বলেন, ‘আমার ছেলের স্ত্রী ফারিয়া প্রায় সময়ই ছেলেকে সিগারেট খেতে নিষেধ করত। এ নিয়ে তাদের মধ্যে মনমালিন্যও হত। তবে আমার ছেলে কখনো তাকে মারধর করেনি। সিগারেট খাওয়া বন্ধ না করায় মাঝে মধ্যে রাগ করে ফারিয়া মরিচ চিবিয়ে খেত। আজ সিগারেটের প্যাকেট লুকিয়ে রাখায় ছেলের সঙ্গে মনমালিন্য হলে ঘরে থাকা তরমুজ ক্ষেতে দেওয়ার কীটনাশক খায় ফারিয়া। পরে আমরা তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতের পরিবার বা কেউ এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জানায়নি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group