প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ৪:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৫, ৯:৪২ এ.এম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সাংবাদিক খালেদ আহমেদ সংবর্ধিত

বিশেষ প্রতিনিধিঃ পাবনা আদর্শ গার্লস হাই স্কুল তিন দিনব্যাপী বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন, ছাত্রী সংবর্ধনা, বিদায়, দোয়া মাহফিল, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৫ এর সমাপনী দিনে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ উদযাপন অনুষ্ঠান শেষে বিদ্যালয় এর পক্ষ থেকে সিএনএফ টিভি'র চেয়ারম্যান খালেদ আহমেদকে এ সংবর্ধনা দেয়া হয়।
বৃহস্পতিবার ৩০ জানুয়ারি দুপুর ১ টায় প্রধান শিক্ষকের কক্ষে "সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সিএনএফ টিভি'র চেয়ারম্যান খালেদ আহমেদ কে সম্মাননা স্মারক - কৃতজ্ঞতায় আদর্শ গার্লস হাই স্কুল, পাবনা" লেখা ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। এ সময় সেখানে উপস্থিত থেকে খালেদ'র হাতে ক্রেস্ট তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান,
বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বাংলাদেশ জুডো ফেডারেশনের নির্বাহী সদস্য এস মুস্তাকিম সবুজ, পাবনা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল ও সাবেক প্রধান শিক্ষক আমানুল্লাহ খান। সংবর্ধনা পেয়ে খালেদ আহমেদ বলেন আপনারা আজ আমাকে যে সন্মান দিলেন সেই সন্মান পেশাগত জীবনে আরো দায়িত্বশীল করে দিলো আমি আমার কর্মের মাধ্যমে যেন সঠিকভাবে দেশ ও জনগনের কল্যানে কাজ করতে পারি। আমার জন্য দোয়া রাখবেন।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna