1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নিরবে নিভৃতে মানুষের জন্য কাজ করা মানুষ এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস  ছাত্রনেতা থেকে পাবনা জেলা এডভোকেট’স বার সমিতির সদস্য অ্যাড. আল মুস্তাসিম নিকু পাবনা পাঁচ আসনের সংসদ সদস্য এ্যাড. শিমুল বিশ্বাসকে সংবর্ধনা দিতে চেম্বার অব কমার্স এর মতবিনিময় সভা অনুষ্ঠিত  জাতীয় সংসদ নির্বাচনে পাবনা জেলা বিএনপির সদস্য সচিবের কার্যক্রম প্রশ্নবিদ্ধ  নির্বাচনে জয়ী হওয়ার পর তারেক রহমান এর সাথে সাক্ষাৎ করেছেন শিমুল বিশ্বাস জামায়াতের দুর্গে এমপি হওয়া শিমুল বিশ্বাসকে মন্ত্রী হিসেবে চান পাবনার নাগরিক সমাজ বিএনপি মহাসচিব কি কথা রাখবেন পাবনায় বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ আটক-৩ কেন্দ্রিয় জামায়াতের সাংবাদিক সম্মেলনে মিথ্যেচারের তীব্র প্রতিবাদ পাবনা ৫ আসনের বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাসের কেন্দ্রিয় জামায়াতের সাংবাদিক সম্মেলনে মিথ্যেচারের তীব্র প্রতিবাদ পাবনা ৫ আসনের বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাসের আরিফপুরে মহিলা সমাবেশে নারীদের ভাগ্যবদলে কাজ করার অঙ্গীকার শিমুল বিশ্বাসের
শিরোনাম:

বেড়ার সূতিখালি নদীতে পানি নেই মাছ নেই চাষ হচ্ছে

  • প্রকাশিত : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

শফিউল আযম, বেড়া: সুতিখালি নদীতে পানি নেই, মাছ নেই, চাষ হচ্ছে ধান। মজে যাওয়া এ নদীতে পানির ¯্রােতধারা এখন শুন্যের কোঠায়। পাবনা জেলার এক সময়ের মৎস্য ভান্ডার হিসেবে পরিচিত খর¯্রােতা সুতিখালি নদী এখন মৃত। নদীর বিস্তীর্ণ বুক জুড়ে বেশিরভাগ অংশেই ধানসহ বিভিন্ন ফসলের আবাদ করা হচ্ছে। নেই দু’কুল ভাঙা উত্তাল ¯্রােতের রাশি। তলদেশ ভরাট হয়ে যাওয়ায় মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে এ নদী। দখল-দূষণে নদী ক্রমেই সংকুচিত হয়ে পড়েছে। ফলে দেশি মাছের অন্যতম এ প্রাকৃতিক উৎস ক্রমেই বিলুপ্ত হয়ে যাচ্ছে।
সাঁথিয়া উপজেলা মৎস অফিস ও বেড়া পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে, সাঁথিয়া-বেড়া উপজেলার ওপর দিয়ে বয়ে চলা সূতিখালি নদীর দৈর্ঘ্য প্রায় ৯০ কিলোমিটার। এক সময় নদীর দু’পাড়ের চাষিরা নদী থেকে জমিতে সেচ দিয়ে ফসল ফলাতো। নদী শুকিয়ে যাওয়ায় শ্যালোইঞ্জিন বসিয়ে সেচকাজে ভূর্গভের পানি ব্যবহার করা হচ্ছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। এতে ফসল উৎপাদন ব্যয় বেড়ে গেছে। বর্তমানে সুতিখালী নদীর আংশিক পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের পানি নিস্কাশন খাল হিসেবে ব্যবহার হয়ে আসছে। পানির অভাবে বিপন্ন সুতিখালি নদী বর্ষাকাল ছাড়া বাকি মওসুমে থাকে পানিশুন্য। এতে জীববৈচিত্র্য, মৎস্য, কৃষি অর্থনীতি, নৌ-যোগাযোগ ও পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে।
পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামে কাছে ইছামতি নদী থেকে উৎপত্তি সুতিখালি নদী দু’টি ধারায় বিভক্ত হয়ে একটি ধারা পশ্চিম দিকে ফরিদপুর, ভাঙ্গুড়া, চাটমোহর উপজেলার ওপর দিয়ে প্রবাহিত হয়ে চলনবিলের সাথে মিলিত হয়েছে। অপর ধারাটি পূর্ব দিকে প্রবাহিত হয়ে বেড়ার উপজেলার অধিননগরে হুড়াসাগর নদের সাথে মিলিত হয়েছে।
এদিকে ফরিদপুর, ভাঙ্গুড়া ও চাটমোহর অংশের সুতিখালি নদী প মজেযাওয়ায় পুরোটাই দখল হয়ে গেছে। সাঁথিয়া ও বেড়া অংশ দখল-দূষণে মৃতপ্রায়। এই নদী সুস্বাদু দেশি মাছের অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল। এখানে পুটি, চাপিলা, বাইন, মাগুর, টেংরা, কৈ, টাটকিনি, শোল, গজার, পাবদাসহ প্রায় সবরকম দেশি মাছ পাওয়া যেত। এ নদীর মাছ অত্যন্ত সুস্বাদু। এক সময় বাজারে সুতিখালি নদীর মাছের ব্যাপক চাহিদা ছিল। কিন্তু দখল-দূষণে নদীর আয়তন কমে আসায় ও শুকিয়ে যাওয়ায় মাছশুন্য হয়ে পড়েছে। তাছাড়া বর্ষা মওসুমে কারেন্ট জালে অবাধে মা মাছ ও পোনা মাছ শিকার করায় মাছে বংশ বিস্তার মারাত্বকভাবে ব্যাহত হয়। বেড়া নাজিম বাজারে ৩৫ বছর ধরে মাছ বিক্রি করছেন সুকান্ত হালদার। তিনি বলেন, এখন অনেক জেলে অপরিচিতদের কাছে সুতিখালির নামেই মাছ বিক্রি করছে। কারণ সুতিখালি নদীর কথা বললে মাছ তারাতারি বিক্রি হয়ে যায়।
বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম বলেন, সুতিখালি নদী আংশিক এখন পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের পানি নিস্কাশন খাল হিসেবে ব্যবহার হচ্ছে। দখল-দূষণসহ নানা কারণে এ নদী এখন সংকুচিত, ভরাট ও পানিশুন্য হয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group