1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নিরবে নিভৃতে মানুষের জন্য কাজ করা মানুষ এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস  ছাত্রনেতা থেকে পাবনা জেলা এডভোকেট’স বার সমিতির সদস্য অ্যাড. আল মুস্তাসিম নিকু পাবনা পাঁচ আসনের সংসদ সদস্য এ্যাড. শিমুল বিশ্বাসকে সংবর্ধনা দিতে চেম্বার অব কমার্স এর মতবিনিময় সভা অনুষ্ঠিত  জাতীয় সংসদ নির্বাচনে পাবনা জেলা বিএনপির সদস্য সচিবের কার্যক্রম প্রশ্নবিদ্ধ  নির্বাচনে জয়ী হওয়ার পর তারেক রহমান এর সাথে সাক্ষাৎ করেছেন শিমুল বিশ্বাস জামায়াতের দুর্গে এমপি হওয়া শিমুল বিশ্বাসকে মন্ত্রী হিসেবে চান পাবনার নাগরিক সমাজ বিএনপি মহাসচিব কি কথা রাখবেন পাবনায় বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ আটক-৩ কেন্দ্রিয় জামায়াতের সাংবাদিক সম্মেলনে মিথ্যেচারের তীব্র প্রতিবাদ পাবনা ৫ আসনের বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাসের কেন্দ্রিয় জামায়াতের সাংবাদিক সম্মেলনে মিথ্যেচারের তীব্র প্রতিবাদ পাবনা ৫ আসনের বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাসের আরিফপুরে মহিলা সমাবেশে নারীদের ভাগ্যবদলে কাজ করার অঙ্গীকার শিমুল বিশ্বাসের
শিরোনাম:

পাবনা প্রতিশ্রুতির জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস।
আজ মঙ্গলবার( ১২ আগস্ট ২৫)বিশ্ব ব্যাংক ও পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক এবং কারিগরি সহযোগিতায় পাবনা প্রতিশ্রুতি কর্তৃক বাস্তবায়নাধীন ‘রেইজ প্রকল্পের’ উদ্যোগে এ দিবসটি পালিত হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে রেইজ প্রকল্পের শিক্ষানবিশ, মাস্টারক্রাফটসপারসন, তরুণ উদ্যোক্তা এবং প্রকল্প ও প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে সংস্থার প্রধান কার্যালয়ে যুব দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী দক্ষতা কাজে লাগিয়ে তরুণদেরকে আত্মনির্ভরশীল করে তোলা সম্ভব। এজন্য প্রয়োজন বহুপাক্ষিক অংশীদারিত্ব, প্রশিক্ষণ ও বাজারমুখী উদ্যোগ। তারা আশা প্রকাশ করেন, রেইজ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষিত যুবশক্তি স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।
সংস্থার নির্বাহী পরিচালক খোন্দকার খালেদ হাসান, রেইজ প্রকল্পের ফোকাল পার্সন, রেইজ প্রকল্পের সমন্বয়কারী,সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রকল্পভূক্ত শিক্ষানবিশ, তরুন উদ্যোক্তা ও ওস্তাদ উক্ত আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও যৌথ উদ্যোগের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group