প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ১:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৫, ৮:০৪ এ.এম
সরকারের সঠিক পদক্ষেপে বদলে যাবে উন্নয়নের গতি ধারা – ওয়াহিদ হোসেন
নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকারের জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) এ চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি বলেছেন সরকারের সঠিক পদক্ষেপে বদলে যাবে উন্নয়নের গতি ধরা। তিনি বলেন ক্ষুদ্র ও কুটির শিল্প তথা ছোট ছোট উদ্যোক্তাদের ঋণ সহায়তায় ব্যবসা প্রসার হলে তারাই ৮০% বেকারত্ব দূর করা সম্ভব হবে। ১২ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ঈশ্বরদী স্বপ্নদ্বীপ রিসোর্ট এর আয়োজনে ৫দিন ব্যাপী উদ্যোক্তা মেলায় খায়রুল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ খায়রুল ইসলাম এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন পুরো দেশকে ঢেলে সাজাতে হবে সেক্ষেত্রে মেগা প্রকল্প গুলো বাদ দিতে হবে এবং
ক্ষুদ্র উদ্যোক্তাদের সহযোগিতা মূলক মনোভাব নিয়ে পাশে থাকতে হবে তবেই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহজ হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ ঢাকা বিচারক সিরাজুল ইসলাম মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল প্রনব কুমার। এছাড়াও সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, সলিম পুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমান, ইশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ট্রাস্ট ব্যাংক পিএলসি দাশুড়িয়া ম্যানেজার মোঃ আব্দুস সবুর
মেলার আয়োজক হিসেবে ছিলেন খায়রুল গ্রুপের চেয়ারম্যান সাইদুল ইসলাম মান্না সরদার। সার্বিক আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন খায়রুল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা, মুনেম তাজওয়ার অহিন, এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কমরত সাংবাদিকবৃন্দ। মেলায় ৪২টি স্টল অংশগ্রহণ করেছেন চলবে আগামী ১৬ই ডিসেম্বর পর্যন্ত।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna