প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১, ২০২৬, ১২:০১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ১:২১ পি.এম
চিকিৎসা সেবায় অসামান্য অবদান রেখে চলেছে কিডনি ফাউন্ডেশন – এ্যাড. শিমুল বিশ্বাস

শহর প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও বিএনপি মনোনীত পাবনা পাঁচ আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন মানুষের মৌলিক অধিকার এর মাঝে গুরুত্বপূর্ণ বিষয় হলো চিকিৎসা সেই চিকিৎসা সেবার মানোন্নয়ন করতে পারলেই আমরা নানা সমস্যা হতে পরিত্রাণ পাবো। চিকিৎসা সেবায় অসামান্য অবদান রেখে চলেছে কিডনি ফাউন্ডেশন এবং ফাউন্ডেশন এর যাত্রা সেই মানবতার সেবায় যেখানে নিপিড়ীত মানুষের রয়েছে তারাি একমাত্র চিন্তা করে এগিয়ে চলছেন কিভাবে মানুষের চিকিৎসা সেবা স্বল্প খরচে সহজ করা যায়। ১৯শে ডিসেম্বর সকাল ১১টায় পাবনা শহরের দিলালপুর মহল্লায় ফাউন্ডেশনের সদস্য নূরজাহান বেগমের দানকৃত জমিতে ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। এসময় কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিচার্চ ইনিস্টিউটের এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডাঃ হারুন অর রশীদ এর সভাপতিত্বে ও এ্যাজমা চিকিৎসক ডাঃ মোকলেছুর রহমান মুকুলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোস্তফা জামান শামীম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ রুহুল কুদ্দুস, হৃদরোগ কনসালটেন্ট ডাঃ শাহরিয়ার কবির, কিডনি ফাউন্ডেশন ব্যবস্থাপনা পরিচালক টিনি ফেরদৌস রশিদ, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পাবনা'র ট্রেজারার অধ্যাপক ডাঃ এইচ এম রওশন ও জমিদাতা নূরজহান বেগম, স্কয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খতিব শাহনাজ সুলতানা, বক্তারা বলেন বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল চিকিৎসা সেবার মাঝে অন্যতম হলো কিডনি রোগীদের চিকিৎসা কিন্তু সেই চিকিৎসায় ব্যয় কমিয়ে মানুষের বেঁচে থাকার আশা জাগাচ্ছে কিডনি ফাউন্ডেশন তাই পাবনায় এই ফাউন্ডেশনের মাধ্যমে চিকিৎসা সেবা আরো এক ধাপ এগিয়ে যাবে শুধু পাবনা নয় আসে পাশের এলাকার জনগণও উপকৃত হবে বলে আমরা আশাবাদী। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পাবনা পৌরসভার সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম লালু।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna