প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৩:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ২:১৯ পি.এম
মাহতাব উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধিঃ
পাবনার বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক আলহাজ্ব মাহতাব উদ্দিন বিশ্বাস এর নামে প্রতিষ্ঠিত মাহতাব উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন এর উদ্যোগে শীতার্তদের মাঝে মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে ১৬ই জানুয়ারী শুক্রবার বিকাল চারটায় সদরের দিয়ার রাজাপুর জ্ঞান অন্বেষণ পাঠাগারে এই বিতরণ শুরু করে পর্যায়ক্রমে জহির পুর দাখিল মাদ্রাসা, ক্যালিকো কটন মিল, রাজাপুর পশ্চিম পাড়া, মধ্যপাড়া, রাজাপুর পল্লী বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়।
এবিষয়ে মাহতাব উদ্দিন বিশ্বাস এর পরিবারের পক্ষ তাঁর বড় নাতি নীল বিশ্বাস জানান আমাদের পরিবার সবসময়ই শিক্ষা চিকিৎসা মানুষের কর্মসংস্থান এর পাশাপাশি নানা জনকল্যাণমুখী কাজ করে আসছে। আমার আমাদের পরিবারের সেই কাজের ধারাবাহিকতা বজায় রেখে মাহতাবউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন কর্মসূচির মাধ্যমে আমরা ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করলাম।
আমাদের এ কার্যক্রম মাসব্যাপী চলমান থাকবে। পর্যায়ক্রমে কয়েক হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন মাহতাবউদ্দিন বিশ্বাস রিয়েল এস্টেট ডিরেক্টর বিপুল বিশ্বাস, শিপুল বিশ্বাস, নাতি জারিফ বিশ্বাস ও দৈনিক স্বদেশ প্রতিদিন এর পাবনা জেলা প্রতিনিধি শিশির ইসলাম, ব্যবস্থাপনায় ছিলেন রিয়েল এস্টেট এর ম্যানেজার ( এডমিনিস্ট্রেশন) মাহফুজুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna