প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৩:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ৫:০৪ পি.এম
পাবনায় তিনটি আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদকঃ
পাবনার ৩ টি আসনের দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। আগামীকাল ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। ২১ জানুয়ারি বুধবার সকাল ১১টায় পাবনা জেলা রিটার্ননিং কর্মকর্তা ও পাবনা জেলা প্রশাসক এর কার্যালয় হতে প্রতীক বরাদ্দ করেছেন জেলা রিটার্ননিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা। পাবনার পাঁচটি সংসদীয় আসনের মাঝে চারটিতে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। এদিকে সীমানা জটিলতায় তফসিল পরিবর্তন হওয়ায় পাবনা ১ ও ২ ছাড়া পাবনার তিনটি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন মোট ১৮ জন প্রার্থী। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, পাবনা ৩, ৪ ও ৫ আসনের দলীয় প্রার্থীরা সকালে নির্ধারিত প্রতীক বুঝে পেয়েছেন। এছাড়া, পাবনা ৪ আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জাকারিয়া পিন্টু মোটরসাইকেল ও পাবনা ৩ এর সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম পেয়েছেন ঘোড়া প্রতীক।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna