প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৩:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ৪:১৬ পি.এম
পাবনায় যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে কম্বল বিতরণ
শহর প্রতিনিধিঃ
পাবনায় যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২২শে জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আখতারুজ্জামান আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট শিক্ষানুরাগী পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, তিনি বলেন যুগান্তর স্বজন সমাবেশ সংগঠন টি শুরু থেকেই সামাজিক দায়বদ্ধতার বিষয়টিতে গুরুত্ব দিয়ে মানুষের জন্য কাজ করে আসছে। সমাজের মানুষের জন্য কিছু করা কেবল একটি সংগঠন নয় সকল বিত্তবানদের এগিয়ে আশা উচিৎ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনটিভি ও সমকালের স্টাফ রিপোর্টার এবিএম ফজলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন হোসেন, সদস্য আবু হাসনা মোঃ আইয়ুব, দৈনিক পাবনার সময়ের সম্পাদক এমজি বিপ্লব চৌধুরী, স্বজন সমাবেশের পাবনা শাখার সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরী। এসময় প্রায় শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, দৈনিক স্বদেশ প্রতিদিন এর পাবনা প্রতিনিধি শিশির ইসলাম, দৈনিক কালবেলা পাবনা প্রতিনিধি গোলাম ফারুক দুখু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna