প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ৪:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ১:৪৫ পি.এম
পাবনা সদর উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে মিলন মেলা অনুষ্ঠিত
শহর প্রতিনিধিঃ
পাবনা সদর উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের আয়োজনে ইলেকট্রিশিয়ান ফ্যামিলি মিলন মেলা। ২৩ জানুয়ারি সকাল ৯টা থেকে দিনব্যাপী পাবনা শহরের অদুরে রানা ইকো পার্ক এন্ড পিকনিক স্পটে এ মিলন মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সকাল থেকে নানা অংশগ্রহণমূলক প্রতিযোগিতা হয় ইলেকট্রিশিয়ান ও তাদের বাচ্চা এবং পরিবারের সদস্যরা এতে অংশগ্রহণ করে নানা স্থান অধিকার করেন। পরে নামাজ ও দুপুরের খাবার বিরতির পর আলোচনা অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে পাবনা সদর উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন এর সভাপতি বেলাল হোসেন বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিলনের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা ইলেকট্রিক ব্যবসায়ী সভাপতি কমরেড জাকির হোসেন , তিনি বলেন সারা পৃথিবীতে শ্রমিকরা সবসময় নির্যাতিত নিপিড়ীত এবং তাদের মাঝেও কোন একতা নেই কিন্তু আমরা পাবনায় দেখতে পাই জেলা ও উপজেলা গুলোতে শ্রমিকেরা ঐক্যবদ্ধ তারা এক হয়ে কাজ করছে কোন ভেদাভেদ নেই আজকের এত বড় পরিসরের অনুষ্ঠান দৃষ্টান্ত হিসেবে স্মরনীয় হয়ে থাকবে। আমি সবসময় শ্রমিকদের স্বার্থ রক্ষায় পাশে আছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, মতিন ইলেকট্রনিক্স এর সত্বাধিকারী ও মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ মহাব্বত আলী, সাংগঠনিক সম্পাদক ও ইসলাম ইলেকট্রনিক্স এর সত্বাধিকারী মোঃ ইমরান হোসেন। আলোচনা শেষে সবার মাঝে পুরষ্কার ও সন্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন এর সহ-সাধারন সম্পাদক মানিক উজ্জামান, সাংগঠনিক ফেরদৌস আলী,অর্থ সম্পাদক মোঃ আব্দুল খলেক শেখ, প্রচার সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক আবু তালেব প্রমুখ। দিনব্যাপী এ মিলন মেলায় চার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna