শহর প্রতিনিধিঃ
জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুল ইসলাম বলেছেন, ন্যায় বিচার নিশ্চিত করতে চাই, এতে সাধারণ মানুষ যে বিচার পাবে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী সে বিচার পাবে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর তাদের মুখে তাকিয়ে বিচার নয়, ন্যায় বিচার হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠায় গরম ভাত দেখে বিড়াল বেজার হলে কিছু করার নেই।
শনিবার (২৪ জনুয়ারি) রাতে জেলা জামায়াতে ইসলামী পাবনা সরকারী এডওয়ার্ড কলেজ মাঠে এক নির্বাচনী জনসভার আয়োজন করে। এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমিরে জামায়াত ডা: শফিকুল ইসলাম।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের জোয়ার কাটতে হবে। গর্জে উঠতে হবে। একটি পরিবার গোষ্ঠীর কারণে সাড়ে ১৫ বছর মজলুম ছিলাম। আমাদের কষ্ট পেছনে রেখে জনগনের সামনের কষ্ট দূর করতে জামায়াতে ইসলামী কাজ করছে। হত্যা, অপহরণ, গুম, খুন, মামলা, হামলা, নিবন্ধন বাতিল, দল নিষিদ্ধ, প্রতিক বাতিল, বাড়িঘর ধ্বংস, অফিস দখল৷ এতো কিছুর পরও আমাদের দমাতে পারেনি। ৬ তারিখের পর অনেকের কপাল খুলে গেছে অবৈধ পথ ধরে। চাঁদাওয়ালাদের হাত বন্ধ করে দিবো। দুর্নীতি করবো না, প্রশ্রয় দিবো না।
তিনি আরো বলেন, আধিপত্যবাদের ছায়া আর বাংলাদেশে পড়তে দেয়া হবে না। সব সময় লাল কার্ড দেয়া হবে। আজাদী না গোলামী। হ্যা ভোট হবে আজাদীর পক্ষে। গোলামীর জন্য নয়। হ্যা ভোট বাস্তবায়ন না হলে সরকার গঠন করলেও ফ্যাসিবাদ রয়ে যাবে।
তিনি বলেন, ঠান্ডা মাথায় খুন করা হয়েছে আমির ও নায়েবে আমিরকে। এই পাবনায় আমরা তাঁকে রেখেছি ব্যথিত হৃদয়ে। ১০ দল মানে হবে বাংলাদেশ। আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ করতে চাই। পাবনায় নিজামী ও সুবহানকে আমানত রেখেছি। আপনারা আপনাদের ভালোবাসা ৫ টি আসন উপহার দিলে সরকার গঠন হলে পাবনা থাকবে উন্নয়নের রোল মডেলে। পরে তিনি পাবনার ৫ টি প্রার্থীকে পরিচয় করে দেন এবং প্রার্থী হাতে প্রতীক তুলে দেন।
[
নির্বাচনী জনসভায় জেলা জামায়াতে ইসলামীর আমির ও পাবনা-৪ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা আবু তালেব মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
জনসভায় জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পাবনা-১ আসনে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, পাবনা-২ আসনে হেসাব উদ্দিন, পাবনা- ৩ আসনে মাওলানা আলী আছগার,পাবনা-৫ আসনে প্রিন্সিপাল ইকবাল হোসাইন, কেন্দ্রীয় শিবিরের জেনারেল সেক্রেটারি সিগবাতুল্লাহ সহ ১০ দলীয় জোট নেতৃবৃন্দ বক্তব্য দেন।
জনসভায় জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থকসহ হাজার হাজার মানুষের উপস্থিতিত উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna