প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ১২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ১২:৩২ পি.এম
বিশিষ্ট সমাজ সেবক সেলিনা পারভীন বকুলের আজ ৩য় মৃত্যু বার্ষিকী
শহর প্রতিনিধিঃ
পাবনার বিশিষ্ট সমাজ সেবক রত্নগর্ভা রোটারিয়ান সেলিনা পারভীন বকুলের আজ ৩য় মৃত্যুবার্ষিকী সেলিনা পারভীন বকুল সাবেক বন কমকর্তা রোটারিয়ান আলতাফ হোসেন এর স্ত্রী। ২০২৩ সালে আজকের এই দিনে বার্ধক্যজনিত কারনে পাবনা পৌর একাকার ফায়ার সার্ভিসের পাশে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। তার মৃত্য দিবস উপলক্ষে সকালে পরিবারের সদস্য ও আত্বীয় গোরস্থানে কবর যিয়ারত করেন এবং কোরআন খতম ও পাবনা সদর গোরস্থান মসজিদ এ বাদ যোহর তার রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সেলিনা পারভীন বকুল একাধারে শিক্ষা, চিকিৎসাসহ সমাজের নানা প্রতিবন্ধকতা দূরীকরণে কাজ করেছেন। সেইসাথে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা জেলা শাখার উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। তিনি ইন্টারন্যাশনাল সংগঠন রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির এমপিএইচএফ সদস্য ছিলেন। তিনি একজন মানব দরদী মানুষ ছিলেন। তার আত্বার শান্তির জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করেছেন তার একমাত্র সেঁজুতি সহ আত্বীয় পরিজন।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna