প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৬, ৫:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৬, ৩:২৭ পি.এম
আরিফপুরে মহিলা সমাবেশে নারীদের ভাগ্যবদলে কাজ করার অঙ্গীকার শিমুল বিশ্বাসের

শহর প্রতিনিধিঃ
মহিলা সমাবেশে নারীদের ভাগ্যবদলে কাজ করার অঙ্গীকার করেছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে পাবনা সদর আসনের বিএনপি প্রার্থী এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস৷ রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা শহরের আরিফপুর মাঠে শিমুল বিশ্বাসের নির্বাচনী মহিলা সমাবেশে এ অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এর আগে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল ও ছাত্রদল নেতা তরুণ সহ বিভিন্ন ইউনিট খন্ড খন্ড নারী মিছিল নিয়ে সমাবেশে যুক্ত হন।
সমাবেশে শিমুল বিশ্বাস জানান, বিএনপি নারীদের মর্যাদা ও সম্মান বৃদ্ধিতে ব্যাপক পরিকল্পনা রেখেছে। মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করলে পরিবারের নারী সদস্যদের ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি নারীদের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে বলেও জানান তিনি। এক্ষেত্রে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান করেন শিমুল বিশ্বাস।
বিসিক শিল্প মালিক সমিতির আহ্বায়ক আফজাল হোসেন রাজার সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব আকাশের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন বিশ্বাস রানা, আরিফপুর সদর গোরস্থান কমিটির সাধারণ সম্পাদক রকিবুন্নবী সুজন, পাবনা পৌর যুবদলের সদস্য সচিব, শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহবুবুল ইসলাম তরুণ, জেলা মহিলাদলের সভাপতি মেহেরুন্নেছা শাহজান, সদর থানা মহিলা দলের সভাপতি মহসিনা সেতু ও সাধারণ সম্পাদক জিনিয়া আফরোজ সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna