প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১, ২০২৬, ৩:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৬, ১২:০০ পি.এম

নিজস্ব প্রতিবেদকঃ
পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি ফোরকান রেজা বিশ্বাস বাদশা বলেছেন, মানুষ হিসেবে সমাজের পিছিয়ে পরা মানুষের জন্য কাজ করা তাদের সেবা করা আমাদের দায়িত্ব। যাতে করে তারা কিছুটা ভালো থাকতে পারে। আসুন আমরা মানুষ হয়ে মানুষের জন্য করতে চাই।
১৭ই মার্চ সকাল ১১টায় প্রতিষ্ঠানের নিজস্ব হলরুমে বিশিষ্ট সাংবাদিক ও পাবনা চেম্বার অব কমার্স এর পরিচালক এবিএম ফজলুর রহমানের সঞ্চালনায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পাবনায় তিন হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন তিনি বলেন পাবনা চেম্বার অব কমার্স প্রতিষ্ঠালগ্ন থেকেই ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার পাশাপাশি সাধারন মানুষের জন্য কাজ করে আসছে। এবং ভবিষ্যতেও আমরা একে অপরের প্রতি সহযোগী হয়ে কাজ করবো। তবেই সমাজ তথা রাস্ট্র পরিবর্তন হবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়ত করেন সংগঠনের সহ-সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, এরপর সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরিদুল ইসলাম, পরিচালক হারুন অর রশীদ। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পরিচালক মোঃ শফিকুল ইসলাম খান, সাইফুল ইসলাম লিটন, এ এইচ এম রেজাউন, মোঃ জাহিদ হোসেন,মোঃ জাহাঙ্গীর হোসেন, চেম্বার অব কমার্স এর সচিব মোঃ আব্দুর রাজ্জাক, সংগঠনের উপ কমিটির আগা মোঃ মঞ্জুর ইসলাম, মাহমুদ সিদ্দিকী, সাইফুল ইসলাম, শহীদ হোসেন,আব্দুল মতিন, আফজাল হোসেন বটু, রিপন হোসাইনসহ অনেকে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna