1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু ঐতিহ্যবাহী জুবলি ট্যাংক পরিষ্কারে মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশন ও পিপিলিকার উদ্যোগ পাবনায় এসোর্ট স্পেশালাইজড হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিরবে নিভৃতে মানুষের জন্য কাজ করা মানুষ এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস  ছাত্রনেতা থেকে পাবনা জেলা এডভোকেট’স বার সমিতির সদস্য অ্যাড. আল মুস্তাসিম নিকু পাবনা পাঁচ আসনের সংসদ সদস্য এ্যাড. শিমুল বিশ্বাসকে সংবর্ধনা দিতে চেম্বার অব কমার্স এর মতবিনিময় সভা অনুষ্ঠিত  জাতীয় সংসদ নির্বাচনে পাবনা জেলা বিএনপির সদস্য সচিবের কার্যক্রম প্রশ্নবিদ্ধ  নির্বাচনে জয়ী হওয়ার পর তারেক রহমান এর সাথে সাক্ষাৎ করেছেন শিমুল বিশ্বাস জামায়াতের দুর্গে এমপি হওয়া শিমুল বিশ্বাসকে মন্ত্রী হিসেবে চান পাবনার নাগরিক সমাজ
শিরোনাম:

ঐতিহ্যবাহী জুবলি ট্যাংক পরিষ্কারে মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশন ও পিপিলিকার উদ্যোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বার্তা সংস্থা পিপ (পাবনা) :

মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশন ও পিপিলিকার যৌথ উদ্যোগে ঈদকে সামনে রেখে মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্র জুবিলী ট্যাংক নামে পরিচিত ঐতিহ্যবাহী জুবলি পুকুর ও এর পাড়ে জমে থাকা আবর্জনা পরিষ্কার এবং সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টায় সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী এ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস।
মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশন ইতোমধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান, ঋণগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, পবিত্র রমজানে বিভিন্ন স্থানে ইফতার মাহফিল আয়োজন ও সেহেরি বিতরণ, এবং ঈদ উপলক্ষে পাঞ্জাবি ও শাড়ি বিতরণের মতো মানবিক কার্যক্রম পরিচালনা করে ব্যাপক সুনাম অর্জন করেছে এবং মানুষের দোয়া কুড়িয়েছে। অন্যদিকে পিপিলিকা একটি মানবিক ও সামাজিক সংগঠন হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল পাবনা সফরকালে পিপিলিকার কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে সংগঠনের প্রাঙ্গণে একটি বকুল ফুলের চারা রোপণ করেন এবং সংগঠনের সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রাচীন এ পুকুরের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, দৈনিক সিনসা’র সম্পাদক সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলম, পিপিলিকার প্রতিষ্ঠাতা পরিচালক ইলিয়াস আহমেদ হিমেল রানা, মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশনের সভাপতি নীল বিশ্বাস এবং এডওয়ার্ড কলেজের সাবেক এজিএস এনামুল হক পলাশ।
বক্তারা বলেন, এখন থেকে নিয়মিত তদারকির মাধ্যমে এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রাখা হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মনির হাসান ফরিদ, ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব আলমগীর হোসেন, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য আব্দুল্লাহ হোসেন, যুবনেতা জামিরুল ইসলাম বাপ্পি সহ স্থানীয় অনেকেই।
উল্লেখ্য, দীর্ঘদিন তদারকির অভাবে পুকুর ও এর পাড়ে ময়লা-আবর্জনা ফেলার ফলে পানি দূষিত হয়ে পড়েছে। এতে গোসল করলে বিভিন্ন ধরনের চর্মরোগের ঝুঁকি তৈরি হয়েছে এবং মাছও মারা যাচ্ছে। এ কারণে অনেকেই এখানে গোসল করা বন্ধ করে দিয়েছেন। অথচ একসময় এই পুকুরের পানি পান করা ও রান্নার কাজেও ব্যবহার করা হতো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group