এবিএম ফজলুর রহমানঃ
পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (পিসিসিআই)-র নেতৃবৃন্দ আজ সোমবার রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
দুপুরে পাবনা সার্কিট হাউজে সাক্ষাৎকালে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ ফোরকান রেজা বিশ্বাস বাদশা ও পরিচালক এবিএম ফজলুর রহমানের নেতৃত্বে সংগঠনের ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চেম্বারের সিনিয়র সহসভাপতি আলহাজ ফরিদুল ইসলাম, সহ-সভাপতি আলহাজ রাশেদুজাজ্জামান রাসেদ, পরিচালকবৃন্দ যথাক্রমে হারুন উর রশিদ, শেখ রতন, জাহিদ হোসেন জামিম, ইমরুল হাসান রন্টি, তাজ উদ্দিন মিলন, মাহমুদ হাসান জাহাঙ্গীর, এ এইচ এম রেজুয়ান জুয়েল, আলহাজ শফিকুল ইসলাম খান, মো. অলিউল ইসলাম, মো. ইফতেখার আলম মুন্না, মো. কুতুব উদ্দিন সুইট, মো. ইমামুর রহমান ও চেম্বার সচিব আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
এ সময় তারা পাবনা জেলায় ৫ (পাঁচ) হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ সহ সংগঠনের সার্বিক কর্মকান্ড বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি সংগঠনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং পাবনার সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, প্রেস সচিব সরওয়ার আলম, রাষ্ট্রপতির একান্ত সচিব দিদারুল ইসলাম।
উল্লেখ্য, গত ২৮ মার্চ থেকে চারদিনের সফরে নিজ জেলায় পাবনা অবস্থান করছেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন।
এর আগে, পাবনার ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপুর নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সকালে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পাবনা সদরের চরভবানিপুরে একটি শাহী জামে মসজিদের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna