প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৭:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ১১:৫৬ এ.এম
ব্র্যাক ফিসারিজ এর উদ্যোগে পাবনায় বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছচাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধিঃ
পাবনায় ব্র্যাক ফিসারিজ এন্টারপ্রাইজ এর উদ্যোগে পাবনায় বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছচাষ বিষয়ক মৎস্যচাষী প্রশিক্ষণ এবং কর্মশালা অনুষ্ঠিত, ২১শে এপ্রিল মঙ্গলবার পাবনা সদর উপজেলার গাছপাড়া ব্র্যাক ট্রেনিং সেন্টারের অডিটোরিয়াম এ দিনব্যাপী প্রশিক্ষণ এবং কর্মশালা অনুষ্ঠিত হয়,
কর্মশালা উদ্বোধন করেন পাবনা জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল। তিনি বলেন মাছ আমাদের আমিষের চাহিদা পূরণের প্রধান খাদ্য তালিকায় থাকার পাশাপাশি দেশের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে কাজ করছে। সুতরাং সঠিক পদ্ধতিতে মাছ চাষ করলে আমিষের চাহিদা পূরণ সেইসাথে আমরা ব্যবসায়ীক ভাবে লাভবান হব সেজন্য সঠিক পদ্ধতিতে আমাদের মাছ চাষ করতে হবে।
এসময় চাষীদের প্রশিক্ষণ প্রদান করেন পাবনা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল হালিম পর্যায়ক্রমে মাছ চাষের সহজ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছচাষ পদ্ধতি ও স্বল্প ব্যয়ে লাভবান হওয়ার পাশাপাশি পুকুর প্রস্তুত মাছের প্রজাতি অনুযায়ী মাছচাষ খাদ্য প্রয়োগ রোগ বালাই সম্পর্কে সচেতনা বিষয়ে ধারণা প্রদান করেন।
উক্ত প্রশিক্ষণ এবং কর্মশালায় উপস্থিত ছিলেন ব্র্যাক ফিসারিজ এন্টারপ্রাইজ এর ব্র্যাক হ্যাচারী ম্যানেজার, আবু মোঃ নাজমুল হাসান,
আরএসএম, মোঃ মমিনুর রহমান, এসও আব্দুল মালেক দেওয়ান, একাউন্ট অফিসার মোঃ আফতাবুল আলম সহ ব্র্যাক ফিসারিজ এন্টারপ্রাইজ এর বিভিন্ন কমকর্তা ও কর্মচারীবৃন্দ। উক্ত প্রশিক্ষণ ও কর্মশালায় পাবনা ও কুষ্টিয়া জেলার ১১৮জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna