প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ৮:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ২:৩৭ পি.এম
পাবনা টেলিভিশন ক্যামেরাজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি রিপন- সম্পাদক আসিফ

নিজস্ব প্রতিনিধিঃ
টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, পাবনা জেলার দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) বিকেলে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের জিয়াউল হক রিপন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সময় টিভির আসিফ মাহমুদ।
কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাছরাঙ্গা টিভির রাতুল ইসলাম সুমন ও বৈশাখী টিভির তুহিন আব্দুল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন এটিএন নিউজের সদরুদ্দীন মিলন মাহমুদ। কল্যাণ সম্পাদক হিসেবে আছেন ওয়ান নিউজের আসাদুজ্জামান মানিক এবং অর্থ সম্পাদক চ্যানেল আই এর মোঃ শাহিনুর রহমান।
এছাড়া দপ্তর সম্পাদক হয়েছেন স্টার নিউজের মোঃ তুহিনা মোল্লা, ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এখন টিভির সোহাগ মল্লিক এবং সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন যমুনা টিভির আলামিন হোসেন। কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন হাসান মাহমুদ ও জাহিদুল ইসলাম।
উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বাংলাভিশন টেলিভিশনের স্টাফ রিপোর্টার আখিনুর ইসলাম রেমন, মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি উৎপল মির্জা, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কলিট তালুকদার এবং বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মিজানুর রহমানকে মনোনীত করা হয়েছে।
নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ পেশাগত মানোন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং গণমাধ্যমের ইতিবাচক বিকাশে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna