প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ১২:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৬, ৫:৩৮ পি.এম
সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সমঅধিকার প্রতিষ্ঠা করাই মানবাধিকার রক্ষা- এমপি শিমুল বিশ্বাস
শহর প্রতিনিধিঃ
পাবনা পাঁচ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন মানবতার সেবায় নিজেদের সমর্পণ করতে হবে। আমরা যেন মানুষ হয়ে মানুষের পাশে থাকতে পারি মানুষের কল্যানে সম্মিলিত ভাবে পাশে থাকতে পারি সেই মানসিকতা রাখতে হবে তবেই আমাদের মানবিক পৃথিবী গরে উঠবে। মানবতা আমাদের জিবনের অপরিহার্য বিষয়, সকল শ্রেণী পেশার মানুষকে যথযোগ্য মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠাই হলো মানবাধিকার রক্ষা করা। ৮ই মে শুক্রবার সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি পাবনা পৌর শাখার পরিচিতি সভা অনুষ্ঠানে সংগঠনের পৌর সভাপতি শাকিল আহমেদ এর সভাতিত্বে ও পৌর শাখার সাধারণ সম্পাদক নাসিম আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, সংগঠটির পাবনা জেলা কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাড. মির্জা আজিজুর রহমান, পাবনা জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন হোসেন প্রমুখ, অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধান করেন সংগঠনটির পৌর শাখার নির্বাহী সভাপতি শফিকুল ইসলাম রুবেল।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna