শহর প্রতিনিধিঃ
দেশে চলমান নারী শিশুকে ধর্ষণ ও বলাৎকার হত্যার প্রতিবাদে এবং সুষ্ঠু বিচারেী দাবীতে পাবনায় সম্মিলিত সাংস্কৃতিক জোট এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, ২৫মে সোমবার সকাল ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরীর সঞ্চালনায় বক্তারা বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার দেশে খুন গুম হত্যা, ধর্ষণের বিচার হচ্ছেনা বলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে আমরা অবিলম্বে এসব অপরাধীদের বিচারের আওতায় আনার জোর দাবী জানাই, অপরাধীদের এমন দৃষ্টান্ত মূলক শাস্তি চাই যেন এর পুনরাবৃত্তি করার সাহস না পায়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন

পাবনা ড্রামা সার্কেল এর সভাপতি আব্দুল হাফিজ রতন, উদীচী পাবনা জেলা শাখার সভাপতি কাজী মারুফা, সাধারণ সম্পাদক দীবাকর চক্রবর্তী, গণশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সীমান্ত, সদস্য বিপ্লব ভৌমিক, আনিসুর রহমান, মাটির মঞ্চ এর সদস্য সচিব এসএম আয়ুব, পথ সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক মীর ফজলুর করিম বাচ্চু, পাঠশালা সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক শিশির ইসলাম, ইছামতি থিয়েটারের সদস্য রবিউল ইসলাম রনি, বাঁচতে চাই সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুর রব মন্টু, ব্যান্ড অন্তহীন এর সদস্য মারুফ রহমানসহ পাবনার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna