প্রিন্ট এর তারিখঃ জুন ২০, ২০২৬, ২:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২৬, ৩:৫৭ পি.এম
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ইয়াবাসহ যুবক আটক

শহর প্রতিনিধিঃ
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৯ জুন শুক্রবার বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানাধীন দোগাছী ইউনিয়নের বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনার একটি দল অভিযান পরিচালনা করে মোঃ নাইম হোসেন (২৯) নামের এক যুবককে সন্দেহ হলে তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেটে পলিথিন এ মোড়ানো ১০০পিস নেশা জাতীয় ট্যাবলেট (ইয়াবা) সহ আটক করেন। আটককৃত নাইম পাবনা সদর থানার আরিফপুর পশ্চিম পাড়ার মোহ আব্দুল জলিলের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, সে বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখত এবং জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে পাবনা জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ জানায় মাদক নির্মূলে পাবনা জেলা পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ সর্বদা বদ্ধপরিকর।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna