মোঃ মনিরুজ্জামানঃ
পাবনার ভাঙ্গুড়া উপজেলার সিংগাড়ী এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ ও অন্যান্য জলজ প্রাণী ধ্বংসের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টায় পরিচালিত এ অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানকালে ৩৮টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো ধ্বংস করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫২ হাজার টাকা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নিষিদ্ধ জাল ব্যবহারের ফলে ছোট মাছ ও বিভিন্ন জলজ প্রাণীর ব্যাপক ক্ষতি হয়, যা প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna