প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৬, ১১:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৬, ২:৩৬ পি.এম
আজকের মেধাবীরাই আগামী দিনের রাস্ট্রের কর্ণধার- এমপি শিমুল বিশ্বাস

নিজস্ব প্রতিনিধিঃ
পাবনা পাঁচ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন যে জাতী যত শিক্ষিত সে জাতি তত উন্নত, আজকের মেধাবীরাই আগামী দিনের রাস্ট্র পরিচালক তাদের দ্বারাই রাস্ট্র পরিচালিত হওয়ার পাশা বিশ্ব মানচিত্রে দেশের সুনাম অর্জনে সহায়তা করবে। ৫ই জুলাই রবিবার পাবনা জেলা পরিষদের আয়োজনে পরিষদ প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম এর সভাপতিত্বে পরিষদের প্রধান সহকারী মতিউর রহমানের সঞ্চালনায় পাবনা জেলার অস্বচ্ছল ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন আমি বিশ্বাস করি এই তরুণ প্রজন্মের মেধায় একটি দেশের অর্থনীতি, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক চর্চার মাধ্যমে দেয় এগিয়ে যাবে। এরাই আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তোমাদের দিকে তাকিয়ে আছে বিশ্ব।
সুতরাং আমি অভিভাবক ও শিকৃষকদের বলবো এই ভবিষ্যৎ এর উজ্জ্বল সম্ভাবনার প্রতি আপনারা যত্নশীল হবেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহফুজা সুলতানা, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম-আহবায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, আবু ওবায়দা শেখ তুহিন, পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেহানুল ইসলাম বুলাল, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রাব্বানী কামনা, শ্রমিক নেতা কবির হোসেন, আবুল আহসান রেয়ন। অনুষ্ঠানে পাবনা জেলার বিভিন্ন কলেজের ১২০ জন শিক্ষার্থীদের মাঝে ১৪ লক্ষ টাকা বিতরণ করা হয়। এসময় পাবনা জেলার বিভিন্ন সামাজিক রাজনৈতিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna