প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ১২:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৬, ৩:৫৩ পি.এম
পাবনায় ইয়াবা নগদ অর্থসহ নারী মাদক কারবারি আটক

ঈশ্বরদী প্রতিনিধিঃ
পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের আটঘরিয়া গ্রামে একজন নারী মাদক কারবারি কে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান পরিচালনা করে মোছাঃ লাবনী আক্তার ওরফে রাখি (৩৬)। নামক মাদক কারবারি কে আটক করে। আটকৃত আসামীর বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম থানার পূর্ণকলস (কলেজপাড়া) এলাকায়।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ৬জুলাই ভোর ৬টায় ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়ন এ অভিযান পরিচালনা করা হয়। উক্ত মাদক কারবারি পুলিশের উপস্থিত বুঝতে পেরে দৌড়ে এক বাসার ভেতরে প্রবেশ করলে পুলিশ তাকে ধরে ফেলে এরপর নারী পুলিশ এর দ্বারা তল্লাশি করে বিশেষ প্যাকেট থেকে ৩৫ ( পয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রিত ৫২০০ টাকা উদ্ধার ও জব্দ করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, সে নাটোর ও পাবনা জেলার বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে নাটোর জেলার বড়াইগ্রাম থানা এবং পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারা অনুযায়ী ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ, পাবনা 'জিরো টলারেন্স' নীতিতে কাজ করে যাচ্ছে। জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna