প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ১:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৬, ৩:২৭ পি.এম
পাবনায় ৫০০গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিনিধিঃ
পাবনা জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অংশ হিসেবে ৬ই জুন সোমবার একজন মাদক কারবারি কে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানার কোমর পুর বাজারে অভিযান পরিচালনা করেন, এসময় একজন কে সন্দেহ হলে তার কাছে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে পলিথিন এ মোড়ানে ৫০০গ্রাম গাঁজাসহ মোঃ আনসার মন্ডল নামে একজন কে গ্রেফতার করে। আটককৃত আসলাম কুষ্টিয়া জেলার কুমারখালি থানার বাসিন্দা, তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে পাবনার বিভিন্ন স্থানে মাদক সরবরাহের কথা স্বীকার করে।
আসামীর নিকট হতে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দপূর্বক গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পাবনা জেলা পুলিশ মাদক নির্মূলে সর্বদা বদ্ধপরিকর। সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাধারণ জনগণের সহযোগিতা ও তথ্য প্রদানের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna