প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৬, ২:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৬, ৮:৩৯ এ.এম
পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশের অভিযান গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধিঃ
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ঈশ্বরদী উপজেলার দাদপুর এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ জুলাই ভোররাত প্রায় ৪টা ৫ মিনিটে ঈশ্বরদী থানাধীন দাশুড়িয়া ইউনিয়নের দাদপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মোঃ মিজানুর ওরফে মিজান মালিথা (৫৫)। তিনি চরগড়গড়ী নতুনপাড়া এলাকার বাসিন্দা।
পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার হেফাজতে থাকা একটি সাদা পলিথিন ব্যাগ থেকে ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি স্বীকার করেন যে, তিনি জেলার বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করতেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna