প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ২:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৬:৫৫ পি.এম
খয়েরসূতি উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন এ্যাড. এসকে সাগর

নিজস্ব প্রতিনিধিঃ
পাবনা সদর উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান খয়েরসূতি উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হয়েছেন তরুণ আইনজীবী এসকে নুরুজ্জামান সাগর। ১৬জুলাই বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহী কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ মাহবুব হাসান সাক্ষরিত চিঠিতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে জানানো হয়।
নবনিযুক্ত সভাপতি এসকে নুরুজ্জামান সাগর একজন দক্ষ আইনজীবীর পাশাপাশি একজন তরুণ রাজনীতিবিদ হিসেবেও স্বনাম রয়েছে সেইসাথে তিনি একজন সমাজ সেবকও। কমিটিতে সদস্য সচিব হিসেবে পদাধিকার বলে দায়িত্ব পেয়েছেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য মোঃ আশরাফ আলী পদো, উপজেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি হিসেবে আছেন মোঃ শওকত ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna