প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:০০ পি.এম
ঈশ্বরদীতে চাঁদাবাজি ও ডাকাতির ঘটনায় মামলা

নিজস্ব প্রতিনিধিঃ
পাবনা জেলার ঈশ্বরদী থানায় চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ২১ জুলাই ২০২৬ তারিখে ঈশ্বরদী উপজেলার পাকশী ইপিজেড এলাকায় পাটবোঝাই ট্রাক নিয়ে অবস্থানকালে একটি সংঘবদ্ধ চক্র ট্রাকচালকের নিকট চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক নগদ অর্থ ছিনিয়ে নেয়। পরবর্তীতে তারা দুটি পাটবোঝাই ট্রাক, যার আনুমানিক মূল্য প্রায় ৭৪ লাখ টাকা, জোরপূর্বক নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী জিয়াউল হাসান বিপ্লব (৫৪), পিতা: মৃত জয়েন উদ্দিন, সাং- যুক্তিতলা, পাকশী, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা, বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় মোঃ নবী (৪০), নিজাম (৪৮), মিজান (৪০), রাজিব (২৮), হাজী সেলিম (৪০)-সহ নামীয় এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত ট্রাক উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna