প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৬, ৮:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১২:০৩ পি.এম
পরিচ্ছন্ন নগরী গড়তে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে- এমপি শিমুল বিশ্বাস
নিজস্ব প্রতিনিধিঃ
পাবনা পাঁচ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছন পরিচ্ছন্ন নগরী গড়তে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, এই দেশটা আমাদের দেশ গড়ার পাশাপাশি আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব শুধুমাত্র সরকার নয় ব্যক্তি পর্যায় থেকেও সচেতন হতে হবে তবেই আমরা পরিবর্তন করতে পারবো।
১৯ সেপ্টেম্বর শনিবার দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযান–২০২৬ এর অংশ হিসেবে জেলা প্রশাসন এর আয়োজনে ও পৌরসভার সহযোগিতায় ১৫নং ওয়ার্ডে পৌর প্রশাসক খায়রুল ইসলাম এর সভাপতিত্বে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন কালে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন সমাজ পরিবর্তনে প্রতিটি নাগরিকের সমান দায়িত্ব রয়েছে।
যে এলাকার মানুষ সচেতন, সে এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। আর পরিচ্ছন্ন, সচেতন সমাজেই মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়, কমে নানা অভাব-দুঃখ ও দুর্ভোগ। তাই সুন্দর ও বাসযোগ্য এলাকা গড়তে সবার আগে প্রয়োজন জনসচেতনতা ও সম্মিলিত দায়িত্ববোধ। এসময় অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পাবনা জেলা পরিষদ প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা দুলাল উদ্দিন। পাবনা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোসাব্বির হোসেন সঞ্জু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবির হোসেন বাচ্চুসহ পাবনা জেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna