1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নিরবে নিভৃতে মানুষের জন্য কাজ করা মানুষ এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস  ছাত্রনেতা থেকে পাবনা জেলা এডভোকেট’স বার সমিতির সদস্য অ্যাড. আল মুস্তাসিম নিকু পাবনা পাঁচ আসনের সংসদ সদস্য এ্যাড. শিমুল বিশ্বাসকে সংবর্ধনা দিতে চেম্বার অব কমার্স এর মতবিনিময় সভা অনুষ্ঠিত  জাতীয় সংসদ নির্বাচনে পাবনা জেলা বিএনপির সদস্য সচিবের কার্যক্রম প্রশ্নবিদ্ধ  নির্বাচনে জয়ী হওয়ার পর তারেক রহমান এর সাথে সাক্ষাৎ করেছেন শিমুল বিশ্বাস জামায়াতের দুর্গে এমপি হওয়া শিমুল বিশ্বাসকে মন্ত্রী হিসেবে চান পাবনার নাগরিক সমাজ বিএনপি মহাসচিব কি কথা রাখবেন পাবনায় বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ আটক-৩ কেন্দ্রিয় জামায়াতের সাংবাদিক সম্মেলনে মিথ্যেচারের তীব্র প্রতিবাদ পাবনা ৫ আসনের বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাসের কেন্দ্রিয় জামায়াতের সাংবাদিক সম্মেলনে মিথ্যেচারের তীব্র প্রতিবাদ পাবনা ৫ আসনের বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাসের আরিফপুরে মহিলা সমাবেশে নারীদের ভাগ্যবদলে কাজ করার অঙ্গীকার শিমুল বিশ্বাসের
শিরোনাম:

বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন

  • প্রকাশিত : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

টাইমস ডেস্কঃআর মাত্র দিন দুয়েকের অপেক্ষা। এরপরই মাঠে গড়াবে ক্রিকেটের অন্যতম মেগা ইভেন্ট আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। টুর্নামেন্ট শুরুর ৪৮ ঘণ্টা আগে নিজেদের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজেদের সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ক্লিপের মাধ্যমে জার্সি উন্মোচন করেছে বিসিবি। ভিডিও ক্লিপে স্কোয়াডে থাকা ১৫ জন ক্রিকেটারের উপস্থিতিতে জার্সি তুলে ধরেছে বোর্ড। নতুন জার্সি পরে ভিডিওতে দেখা দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, পেসার নাহিদ রানা, তাসকিন আহমেদ, লেগ স্পিনার রিশাদ হোসেন, মাহমুদউল্লাহ, মুশফিকসহ স্কোয়াডে থাকা সবাই।লাল-সবুজের মূল থিমের ওপর সোনালি রঙে বাঘের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। গাঢ় সবুজ জার্সির নিচের অংশে আছে লালের আবছা আবরণ। এ ছাড়া নিচের অংশে পাতার অবয়বে ফুটে উঠেছে রয়েল বেঙ্গল টাইগার। হাতায় রয়েছে হালকা লালের ছোঁয়া। বুকের বাম পাশে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো, ডানপাশে চ্যাম্পিয়নস ট্রফির লোগো। যার নিচে লেখা স্বাগতিক দেশের নাম।প্রতিবার জার্সিতে স্পন্সরের নামের ছড়াছড়ি থাকে। যা নিয়ে বিসিবিকে পড়তে হয় সমালোচনায়। এবার সেই ধারা থেকেও বেরিয়ে এসেছে বোর্ড। স্পন্সর রবির লোগো রাখা হয়েছে স্রেফ বাম হাতে। সবমিলিয়ে এমন ভিন্নধর্মী জার্সি পছন্দ হয়েছে সমর্থকদের। ভিডিওর মন্তব্যের ঘরে বেশিরভাগই জার্সির প্রশংসা করেছেন।উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে চ্যাম্পিয়নস ট্রফি।তার আগে টুর্নামেন্টকে সামনে রেখে আগামীকাল সোমবার পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন শান্তরা। এই ম্যাচ দিয়েই নিজেদের ঝালিয়ে নিতে মরিয়া ক্রিকেটাররা। ২০ ফেব্রুয়ারি প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারত। পরবর্তীতে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে লড়বে ফিল সিমন্সের শিষ্যরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group