1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগামী আগস্টেই শুরু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন চলাচল- রেলপথমন্ত্রী দুর্নীতি প্রতিরোধে তরুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বক্তারা পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ইয়াবাসহ যুবক আটক বাংলাদেশের ৬০জন অপরাধীকে খুজছে ইন্টারপোল জনস্বার্থে বদলি নাকি প্রশাসনিক নিপীড়ন, ৫৩০ দিনে ৭ বার বদলি পাবনার কৃতিসন্তান, বিশ্বখ্যাত ‘লিভিং ঈগল’ বৈমানিক সাইফুল আজমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিক আজ পাবনার ফরিদপুর ওপেন হাউজ ডে অনুষ্ঠিত পাবনা পুলিশ লাইনস স্কুলে ক্লাস চলাকালে মাথায় খুলে পড়ল ফ্যান, আহত শিক্ষার্থী ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ হাঁসের বাচ্চা বিতরণ ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা
শিরোনাম:

আগামী আগস্টেই শুরু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন চলাচল- রেলপথমন্ত্রী

  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে
শহর প্রতিনিধিঃ 
চলতি বছরের আগস্টে পাবনা থেকে সরাসরি ঢাকাগামী ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
‎শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের  জানান তিনি।
তিনি আরো বলেন, একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং মালিক-শ্রমিকদের সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনা হবে। জনকল্যাণমুখী অর্থনৈতিক মডেল হিসেবে বাংলাদেশ কে এগিয়ে নিতে হবে এবং অচিরেই দেশে আন্তর্জাতিক মানের মাল্টি-মোডাল যোগাযোগব্যবস্থা দৃশ্যমান হবে বলে জানান রেলমন্ত্রী।
ঢাকা-পাবনা রুটের চলাচলের জন্য  ট্রেন প্রস্তুত রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী মাসে কোচ এলেই আগস্ট মাসেই অগ্রাধিকার ভিত্তিতে পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন যোগাযোগ চালু করা হবে। ঢাকার সঙ্গে সহজ যোগাযোগে আরিচা-খাসচর সড়ক প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি ও ডিপিপি প্রণয়নের কাজও এর মধ্যে চালু হয়েছে বলে যোগ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের বর্তমান সচিব মোঃ ফাহিমুল ইসলাম
 জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group