1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
যুবলীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও: ছাত্রদল নেতাকে শোকজ পাবনায় ইয়াবা নগদ অর্থসহ নারী মাদক কারবারি আটক  পাবনায় ৫০০গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক আজকের মেধাবীরাই আগামী দিনের রাস্ট্রের কর্ণধার- এমপি শিমুল বিশ্বাস  পাবনার শ্রীকোলে স্বামীকে বাঁচাতে যাওয়া গৃহবধূর ৩ আঙুল কেটে নিয়ে গেল নান্নু বাহিনী দেশের অর্থনীতির চাকা সচল করতে নারীদের ভূমিকা রাখতে হবে- এমপি শিমুল বিশ্বাস  পাবনায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাঙ্গুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস রৌমারীতে মেধাবী শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ দাবি আখিরুলের পাবনায় অশ্রুসিক্ত নয়নে শিক্ষকের বিদায়
শিরোনাম:

যুবলীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও: ছাত্রদল নেতাকে শোকজ

  • প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় পুলিশের হাতে আটক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও ও বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার ঘটনায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সোহেলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে পাবনা জেলা ছাত্রদল।

রোববার (৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. কামরুজ্জামান প্রিন্স এবং সদস্য সচিব মো. সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শফিকুল ইসলাম সোহেলের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের উপস্থিতিতে জেলা কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় নাশকতার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রিপন সরকারকে আটক করে থানায় নেয় পুলিশ। পরে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সোহেলের নেতৃত্বে প্রায় ২০০ গ্রামবাসী থানার সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। দীর্ঘ সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর রাত সাড়ে ১০টার দিকে আন্দোলনকারীদের দাবির মুখে রিপন সরকারকে গ্রামবাসীর জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।

একটি দায়িত্বশীল পদে থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক নেতার পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ায় ছাত্রদল নেতা শফিকুল ইসলাম সোহেলের ভূমিকা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর জেলা ছাত্রদল সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়।

এ বিষয়ে জেলা ছাত্রদলের নেতারা জানান, শোকজের জবাবে লিখিত ব্যাখ্যা পাওয়ার পর সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group