1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু ঐতিহ্যবাহী জুবলি ট্যাংক পরিষ্কারে মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশন ও পিপিলিকার উদ্যোগ পাবনায় এসোর্ট স্পেশালাইজড হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শিরোনাম:

শাকিব খানকে নিয়ে যা বললেন প্রভা

  • প্রকাশিত : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা শাকিব খান। তার সিনেমা মানেই দর্শকদের বাড়তি আগ্রহ। বলা চলে প্রায় একযুগের বেশি সময় ধরে ঢালিউড ইন্ডাস্ট্রিতে রাজ করছেন তিনি।বিজ্ঞাপনচিত্র ও নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নেন সাদিয়া জাহান প্রভা। এরপর হয়ে পড়েন তুমুল ব্যস্ত। তবে নানান কারণে সেই পথচলায় হঠাৎ ছন্দপতন হয়। হয়ে পড়েন অভিনয়ে অনিয়মিত।

দুজনেই শোবিজাঙ্গনের হলেও তাদের একসঙ্গে কখনো কাজ করা হয়নি। তবে শাকিব খানের সঙ্গে একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন প্রভা, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই অভিনেত্রী। প্রভা জানান, শাকিব খানের সঙ্গে একটা ফটোশুট করেছিলাম, তিনি সামনে থেকে দেখতে এত সুন্দর যে, আমি তাকে সরাসরি বলেছিলাম- আপনি অনেক সুন্দর। প্রভা বলেন, আমার আগে শাকিব খানের কোনো সিনেমা দেখা হতো না। তবে সবশেষ তার তিনটা সিনেমাই দেখা হয়েছে। আর ছবিগুলো দেখে আমি তার ভক্ত হয়ে গেছি।

এ সময় শাকিব খানের কাজের প্রশংসা করে এই অভিনেত্রী বলেন, শাকিব খানের এফোর্ট আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে রাজকুমার সিনেমা, যেটা দেখে মনে হয়েছে- শাকিব খান অনেক পরিশ্রম করেছেন।ভবিষ্যতে বড় পর্দায় কাজ করতে চান কি না এমন প্রশ্নে প্রভা বলেন, বড় পর্দায় কেনো যেন আমার ভাগ্য সুপ্রসন্ন হয় না। যতবার আমার কাছে বড় পর্দায় কোনো কাজের প্রস্তাব এসেছে, কেনো জানি কাজটা আর শেষমেষ হয়ে ওঠেনি। তাই এখন কিছুই বলতে চাই না, যদি আগামীতে কাজ করা হয় তাহলে সেটা তখনই বলবো।

বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রভা। যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এরই মধ্যে সম্প্রতি দেশে এসেছেন তিনি। দেশে এসেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। প্রসঙ্গত, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন প্রভা। এরপর একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group