1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু ঐতিহ্যবাহী জুবলি ট্যাংক পরিষ্কারে মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশন ও পিপিলিকার উদ্যোগ পাবনায় এসোর্ট স্পেশালাইজড হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শিরোনাম:

টানা ১৩ বছর ধরে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে হয় ইফতার বিতরণ

  • প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ টানা ১৩ বছর ধরে শত শত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করছে রাজধানীর বাসাবোর বৌদ্ধ ধর্মরাজিক মহাবিহার। দুস্থ থেকে উচ্চবিত্ত যে কেউই নিতে পারবেন এই ইফতার। বৌদ্ধ বিহার কর্তৃপক্ষ বলছে, ধর্মীয় সহাবস্থানের রীতি হিসেবেই তাদের এমন উদ্যোগ।সরেজমিনে দেখা যায়, বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধবিহারে বিকেল হলেই ইফতার সংগ্রহের জন্য মানুষেরা আসতে শুরু করে। টোকেনের মাধ্যমে প্রতিজনে এক প্যাকেট ইফতার বিলি করা হয়। রোজাদারদের পাশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এমন আয়োজনে খুশী আশপাশের নিম্ন আয়ের মানুষ।ইফতারি নিতে আসা এক ব্যক্তি বলেন, আমাদের মতো গরিবদের জন্য এমন আয়োজন অনেক ভালো। এতে আমাদের ইফতারি করতে সুবিধা হয়।বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব সভাপতি ব্রহ্মাণ্ড প্রতাপ বড়ুয়া বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন সবচেয়ে ভাল কাজ অভুক্ত মানুষকে খাওয়ানো। যেটা করলে সরাসরি আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়। রোজার সময়ে আমাদের ছোট্ট এই উপহার অনেক বড় কিছু। সেখানেই আমাদের পরিতৃপ্তি।ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে উপাধ্যক্ষ আনন্দ মিত্র মহাথেরো বলেন, রমজানে অনেক দু:স্থ মানুষ রয়েছে ইফতারি করতে পারেনা। তাদেরকে ইফতারির ব্যবস্থা করানোর জন্যই আমাদের এই উদ্যোগ।ইফতার বিতরণের শুরুটা হয়েছিল ২০১২ সালে বিহারের প্রয়াত মহাধক্ষ্য বিশুদ্ধানন্দ মহাথেরোর হাত ধরে। ২০২০ সালে তিনি মারা গেলেও ইফতার কর্মসূচি চলতে থাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group