1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু ঐতিহ্যবাহী জুবলি ট্যাংক পরিষ্কারে মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশন ও পিপিলিকার উদ্যোগ পাবনায় এসোর্ট স্পেশালাইজড হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিরবে নিভৃতে মানুষের জন্য কাজ করা মানুষ এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস  ছাত্রনেতা থেকে পাবনা জেলা এডভোকেট’স বার সমিতির সদস্য অ্যাড. আল মুস্তাসিম নিকু পাবনা পাঁচ আসনের সংসদ সদস্য এ্যাড. শিমুল বিশ্বাসকে সংবর্ধনা দিতে চেম্বার অব কমার্স এর মতবিনিময় সভা অনুষ্ঠিত  জাতীয় সংসদ নির্বাচনে পাবনা জেলা বিএনপির সদস্য সচিবের কার্যক্রম প্রশ্নবিদ্ধ  নির্বাচনে জয়ী হওয়ার পর তারেক রহমান এর সাথে সাক্ষাৎ করেছেন শিমুল বিশ্বাস জামায়াতের দুর্গে এমপি হওয়া শিমুল বিশ্বাসকে মন্ত্রী হিসেবে চান পাবনার নাগরিক সমাজ
শিরোনাম:

পাবনা জেলা পুলিশের ‘Human Right of Law and Police Protection’ বিষয়ক বিশেষ ক্লাস অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

টাইমস ডেস্কঃ

মানবাধিকার আইন ও পুলিশ সদস্যদের সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাবনা জেলা পুলিশের উদ্যোগে ‘Human Right of Law and Police Protection’ শীর্ষক বিশেষ ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০২৫) পাবনা পুলিশ লাইন্সের আব্দুল জলিল মিলনায়তনের হলরুমে আয়োজিত এ বিশেষ ক্লাসে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বাংলাদেশের অ্যাডভোকেট ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মশিউর রহমান সবুজ। তিনি মানবাধিকার আইনের প্রয়োগ, আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আইনি সীমারেখা এবং দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের আইনগত সুরক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ ও বাস্তবভিত্তিক আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব শাহজাহান পিপিএম (পিএইচডি) এবং পাবনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার জাহিদ। এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ পাবনা জেলার বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি, ডিবি ও ডিএসবি থেকে আগত কর্মকর্তারা ক্লাসে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, মানবাধিকার সংরক্ষণ ও আইনের শাসন নিশ্চিত করতে পুলিশের পেশাগত জ্ঞান ও আইনি দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ ও বিশেষ ক্লাস পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও আত্মবিশ্বাসী ও পেশাদার করে তুলবে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কর্মকর্তারা এমন উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর বলে মন্তব্য করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group