1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির পাবনা জেলা গোয়েন্দা অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর
শিরোনাম:

শিমুল বিশ্বাসকে এমপি বানানো দীর্ঘদিনের লালিত স্বপ্ন : কমল শেখ টিটু

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

‘বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক এড. শামসুর রহমান শিমুল বিশ্বাসকে সংসদ সদস্য নির্বাচিত করা আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন’ এমন মন্তব্য করেছে পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটু।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষে পাবনা সদর-০৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর পক্ষে সদর উপজেলার বিভিন্ন এলাকায় ভোট প্রার্থনাকালে এ কথা বলছেন তিনি।

এ সময় তিনি বলেন, এড. শিমুল বিশ্বাস ছিলেন ম্যাডাম জিয়ার আরেকটি সন্তান। বাংলাদেশের লন্ডন খ্যাত গুলশানে তাকে একটি জমি ক্রয় করে বসতভিটা করে দিতে চেয়েছিলেন বেগম খালেদা জিয়া কিন্তু শিমুল বিশ্বাস তা গ্রহন করেনি৷ এতটাই নির্লোভ ব্যাক্তি ছিলেন যিনি ১৪শত মানুষকে বিনা অর্থে চাকুরী দিয়েছেন তার নাম শিমুল বিশ্বাস। শত শত মসজিদ মাদ্রাসা ও এতিমখানা নির্মানে তার অবদান অনস্বীকার্য। পাবনার ভাগ্যহত অসহায় মানুষকে খাদ্য বস্ত্র ও চিকিৎসা সেবা নিশ্চিতে বিনা স্বার্থে কাজ করেছেন। মানুষের বিপদে আপদে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। দেশের কত মানুষের যে উপকার করেছেন প্রতিদান ছাড়া শিমুল বিশ্বাস, তার হিসাব নেই।

২০০৮ সালের নির্বাচনের আগে থেকেই শিমুল বিশ্বাসকে সংসদ সদস্য নির্বাচিত করার স্বপ্ন দীর্ঘদিন হৃদয়ে লালন করে দলের নেতাকর্মীরা।

এ সময় তিনি সাধারন ভোটারদের উদ্দেশ্যে বলেন, এবার সুযোগ এসেছে নির্লোভ ব্যাক্তি শিমুল বিশ্বাসকে এমপি হিসাবে নির্বাচিত করা। শিমুল বিশ্বাস এমপি নির্বাচিত হলে পাবনার ভাগ্যহত মানুষের ভাগ্যের পরিবর্তন হবে ও ব্যাপক অবকাঠামো উন্নয়ন হবে। ইনশাল্লাহ শিমুল বিশ্বাস এমপি নির্বাচিত হলে মন্ত্রী পরিষদে জায়গা পাবে। মন্ত্রীত্ব গ্রহণ করলে স্বাধীনতার পর পাবনার যে উন্নয়ন হয়নি সেই উন্নয়ন সাধিত হবে। পাবনার সম্পূর্ণ চিত্র পাল্টে যাবে।

সদর উপজেলার গয়েশপুর, দোগাছী ও মালিগাছা এবং পৌরসভার ৬,৭ ও ৮ নং ওয়ার্ডে প্রত্যন্ত অঞ্চলে শিমুল বিশ্বাসের পক্ষে ভোট প্রার্থনাকালে এ প্রত্যয় ব্যক্ত করেন।

প্রত্যহ ভোট প্রার্থনাকালে উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক শাকিল আহমেদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জনি কুরাঈশী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোতাহার কস্ট, সদস্য (সহ-দপ্তর) এস এম আদনান উদ্দিন, মতিউর রহমান বিশাল, সদস্য আব্দুল মুহিত, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ফয়সাল কুরাঈশী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা খোরশেদ আলম খশরু, আলমগীর হোসেন আকাশ, পৌরের ১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, দোগাছী ইউনিয়ন নেতা তরুন হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group