1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ভোটকেন্দ্র সংক্রান্ত তথ্য সহজে পৌঁছে দিতে  তথ্যভিত্তিক প্লাটফর্ম চালু করলো পাবনা জেলা প্রশাসন শিমুল বিশ্বাসকে এমপি বানানো দীর্ঘদিনের লালিত স্বপ্ন : কমল শেখ টিটু পাবনায় উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন গুম-নির্যাতনের বিভীষিকা পেরিয়ে নিজগ্রামে ফিরলেন সাবেক ছাত্রনেতা দবির উদ্দিন তুষার বুয়েটে ভর্তি পরীক্ষায় ২৬ তম স্থান অর্জন করেছে পাবনার হরিনারায়নপুর গ্রামের মারিয়া  পাবনায় স্থানীয় জামাত নেতার বিএনপিতে যোগদান ভাঙ্গুড়ায় চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে আটক শ্রমিক নেতা বিশিষ্ট সমাজ সেবক সেলিনা পারভীন বকুলের আজ ৩য় মৃত্যু বার্ষিকী ন্যায় বিচার নিশ্চিত করতে চাই পাবনায় ডা: শফিকুল ইসলাম আগামীর বাংলাদেশ বিনির্মানে তোমরাই উজ্জ্বল নক্ষত্র শিক্ষার্থীদের উদ্দেশ্যে- শিমুল বিশ্বাস
শিরোনাম:

আগামীর বাংলাদেশ বিনির্মানে তোমরাই উজ্জ্বল নক্ষত্র শিক্ষার্থীদের উদ্দেশ্যে- শিমুল বিশ্বাস

  • প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

পাবনা সিদ্দিক মেমোরিয়াল স্কুলে শিক্ষার্থীদের জন্য ৫টি কম্পিউটার উপহারের ঘোষণা

নিজস্ব প্রতিনিধিঃ

পাবনায় সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে বার্ষিক দোয়া মাহফিল, ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬, পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০ টায় পাবনা শহরের বাংলাদেশ ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও এবি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন,  আগামীর বাংলাদেশ বিনির্মানে তোমরাই উজ্জ্বল নক্ষত্র শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমরাই আগামীর বাংলাদেশকে আলোকিত করতে পারো।”

তিনি বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এ সময় কোমলমতি শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় আগ্রহী করে তুলতে সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের জন্য ৫টি কম্পিউটার উপহার দেওয়ার ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিএনপি পাবনা জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ঈদগাহ, জমঈয়তে আহলে হাদীস পাবনার সভাপতি মো. ইমদাদ হোসেন, রাফা ফুড ও হাকীম জুট মিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. সাফিয়া আক্তার অপু, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোছা. সাঈদা শবনম, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট পাবনার আহ্বায়ক মো. হাফিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মো. শাহাদত হোসেন, যুবদল পাবনা জেলা শাখার আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানাসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ট্রাস্টের সদস্য ও দৈনিক ইছামতির বার্তা সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group