filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

শহর প্রতিনিধিঃ
সরাকরের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে পাবনায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১লা এপ্রিল সকাল ১১টায় পাবনা সদরের টাউন এন্ড সেকশন(বাসস্টান্ড হতে গাছপাড়া) এন- ৬০৪ সড়ক ও জনপদের উদ্যোগে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা।
তিনি বলেন সরকারের পূর্ব ঘোষিত এই কর্মসূচির সাথে আমরা একত্বতা ঘোষণা করে আমরা কাজ করছি, এবং বৃক্ষ গুলো যাতে করে সঠিকভাবে বেড়ে উঠতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে তবেই এই বৃক্ষরোপনের স্বার্থকতা, আবার বৃক্ষ নিধনের বিষয়েও আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশ এ যেন সবুজের সমারোহ হবে। উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনসুরুল আজিজ, উপ-সহাকরি প্রকৌশলী, মোঃ হাবিবুর রহমান, মাহমুদুল হাসান, মোঃ বিপুল খান,শামীম রেজা, মোঃ আব্দুল্লাহ আল মামুন, সহ সড়কের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সড়ক ও জনপথ পাবনার উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সাদিকুর রহমান।
Leave a Reply