1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্র্যাক ফিসারিজ এর উদ্যোগে পাবনায়  বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছচাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত  দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে পাবনা চেম্বারের সাথে শুভেচ্ছা বিনিময়কালে – পাবনার নবাগত জেলা প্রশাসক অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু
শিরোনাম:

ইবতেদায়ি শিক্ষকদের পদযাত্রা শাহবাগে আটকে দিলো পুলিশ

  • প্রকাশিত : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: রাজধানীর শাহবাগে চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের লাঠিপেটা করেছে পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে জলকামানও ব্যবহার করা হয়। এ সময় কয়েকজন শিক্ষক আহত হয়েছেন।

রোববার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগ মোড় থেকে থানার সামনে পর্যন্ত এ ঘটনা ঘটে। পূর্বঘোষণা অনুযায়ী সকাল থেকেই সারাদেশ থেকে আসা ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকেরা শাহবাগে জড়ো হতে থাকেন।

এর আগে, শিক্ষকরা স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করে।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও কর্মসূচি ঘোষণা করেন তারা।

গত শুক্রবার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি ঘোষণা করেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোটের সদস্যসচিব মোহাম্মাদ আল-আমিন।

আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম লিখিত বক্তব্যে বলেন, ১৯৮৪ সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে রেজিস্ট্রেশন দেওয়া হয়। ১৯৯৪ সালে একই পরিপত্রে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের ৫০০ টাকা সরকারি অনুদান দেওয়া হয়। ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও এক হাজার ৫১৯টি ইবতেদায়ি মাদরাসার ব্যাপারে তিন হাজার ৩০০ টাকা অনুদান দেওয়া ছাড়া এমপিওভুক্তও করা হয়নি। আমরা সর্বোচ্চ চেষ্টা করে এলেও কোনো সুযোগ-সুবিধা পাইনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group