1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, প্রেমিক লাপাত্তা পাবনায় চাঁন্দাই ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন সম্মাননা প্রদান দেশব্যাপী নারী শিশু ধর্ষণ ও বলাৎকার হত্যার প্রতিবাদে পাবনায় মানববন্ধন পাবনায় পাঠশালা সাংস্কৃতিক সংঘের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ ভাঙ্গুড়ায় রামিসাসহ শিশু ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ভাঙ্গুড়ায় পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগে প্রশাসনের নীরবতা নিয়ে ক্ষোভ পাবনায় ২০ লাখ টাকা চাঁদার দাবীতে নির্মান কাজে বাঁধা গ্রেফতার ৩ ভাঙ্গুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বিয়ে করতে অস্বীকৃতি পাবনা প্রেসক্লাবের সদস্য আ জ ম আব্দুল আওয়াল খান এর স্মরণসভা ও দোয়া মাহফিল  দুধ উৎপাদনে পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায়
শিরোনাম:

দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে পাবনা চেম্বারের সাথে শুভেচ্ছা বিনিময়কালে – পাবনার নবাগত জেলা প্রশাসক

  • প্রকাশিত : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে
শহর প্রতিনিধিঃ
 পাবনার নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেছেন, দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। ব্যবসা বাণিজ্য সম্প্রসারনের মাধ্যমে কমর্কসংস্থানের ব্যবস্থা করে দেশের বেকারত্ব দুর করতে বেসরকারি খাতের ভুমিকা রয়েছে। তিনি বলেন, পৃথিবীর উন্নত দেশে সরকারের চেয়ে বেসরকারি খাত দেশের উন্নয়নে ও কর্মসংস্থান সৃষ্টিতে বেশী ভুমিকা রাখছে।
রোববার সকালে পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের সঙ্গে পাবনা চেম্বার অফ কমার্স ইন্ডাষ্ট্রির সভাপতি ফোরকান রেজা বাদশা বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ফরিদুল ইসলাম ও সহ-সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলামের নেতৃত্বে পরিচালকগন সাক্ষাৎ করতে গেলে তিনি এ সব কথা বলেন।
পাবনা চেম্বার অফ কমার্স ইন্ডাষ্ট্রির পরিচালক মো. হারুন উর রশিদ জেলা প্রশাসককে অবহিত করে বলেন, পাবনা চেম্বার অফ কমার্স ইন্ডাষ্ট্রির উদ্যোগে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে প্রায় ৫ হাজার মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে। খুব শিগগির এর সুফল পাওয়া যাবে। পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের পক্ষে সম্ভাব্য সকল সহায়তার আশ্বাস দেন।
পাবনা চেম্বারের সভাপতি ফোরকান রেজা বাদশা বিশ্বাস বলেন, পাবনার ব্যবসায়ীরা নিয়ম শৃংখলার মধ্যে দিয়ে ব্যবসা বাণিজ্য করছে। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যে যাতে সহনীয় থাকে সে বিষয়ে নিয়মিত বাজার মনিটর করেছে। এ ছাড়া সরকারির বিভিন্ন নীতি বাস্তবায়ন করছে। অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে ব্যাপারেও নজরদারি করছে।
পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট উম্মে তাবাস্সুম, পাবনা চেম্বারের পরিচালক একেএম মুসা, পরিচালক শেখ রতন, পরিচালক আলহাজ শফিকুল ইসলাম খান, পরিচালক এবিএম ফজলুর রহমান, পরিচালক তাজ উদ্দীন মিলন, পরিচালক মাহমুদ হাসান জাহাঙ্গীর, পরিচালক মো. সাইফুল আলম লিটন, পরিচালক এ এইচ রেজুয়ান জুয়েল পরিচালক অলিউল ইসলাম প্রমুখ, পাবনা চেম্বারের সচিব মো. আব্দুর রাজ্জাক এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group