1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্র্যাক ফিসারিজ এর উদ্যোগে পাবনায়  বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছচাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত  দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে পাবনা চেম্বারের সাথে শুভেচ্ছা বিনিময়কালে – পাবনার নবাগত জেলা প্রশাসক অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু
শিরোনাম:

ফরিদপুরের ৪ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

  • প্রকাশিত : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরে ৯টি উপজেলা নিয়ে গঠিত ৪টি সংসদীয় আসনের সবগুলোতেই প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী।সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা জামায়াতের আমির মো. বদরউদ্দিন।এর আগে শনিবার বিকেলে ফরিদপুরের কবি জসিমউদ্দীন হলে দায়িত্বশীলদের নিয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।জানা যায়, ফরিদপুর-১ আসনে ঢাকা জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াছ মোল্লাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ও মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের কালপোহা গ্রামের বাসিন্দা।ফরিদপুর-২ আসনে মনোনীত প্রার্থী নগরকান্দা উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহরাব হোসেন। তিনি নগরকান্দার তালমা নাজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও উপজেলার তালমা এলাকার বাসিন্দা। তিনি এর আগে নগরকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন।ফরিদপুর-৩ সদর আসনে জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও ফরিদপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াবকে প্রার্থী করা হয়েছে। তিনি বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও ফরিদপুর শহরের লক্ষীপুরের বাসিন্দা। আব্দুত তওয়াবের আগে ফরিদপুর পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন।ফরিদপুর-৪ আসনে ভাঙ্গা উপজেলা জামায়াতের আমির মাওলানা সরোয়ার হোসেনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি ভাঙা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি উপজেলার মালিগ্রাম ইউনিয়নের পাঁচকুল গ্রামের বাসিন্দা ও তারাইল আলিম মাদরাসার শিক্ষক।এ বিষয়ে ফরিদপুর জেলা জামায়াতের আমির মো. বদরউদ্দিন বলেন, ‘ফরিদপুরের ৪টি আসনে প্রার্থী দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী যাচাইবাছাই করে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group