1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্র্যাক ফিসারিজ এর উদ্যোগে পাবনায়  বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছচাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত  দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে পাবনা চেম্বারের সাথে শুভেচ্ছা বিনিময়কালে – পাবনার নবাগত জেলা প্রশাসক অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু
শিরোনাম:

গণহ*ত্যার বিচারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: সালাহউদ্দিন

  • প্রকাশিত : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:গণহ*ত্যার বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আঞ্চলিক সম্পাদক পরিষদ আয়োজিত ‘জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানান তিনি।  সংবিধানের ৪৭ অনুচ্ছেদের উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। গণহ*ত্যার বিচারে এই সংগঠন নিষিদ্ধ করতে হবে। তিনি অভিযোগ করেন, ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বললেও তা থমকে গেছে।বিএনপির এ নেতা বলেন, শেখ হাসিনার দোসররা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদেও আছেন, প্রশাসনেও আছেন। এখনো প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় ফ্যাসিবাদের দোসর। এদের বহাল রেখে কীভাবে সরকার এগোবে, বোধগম্য নয়। সব জায়গা থেকে ফ্যাসিবাদের দোসর পরিষ্কার না করে সরকার সফল হতে পারবে না।  জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ও ছাত্ররা একটি দলিল তৈরি করেছে। দুইটি সমন্বয় করে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া যেতে পারে। তাড়াহুড়ো করা যাবে না।এরপর সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নির্বাচনমুখী সংস্কার করুন। নির্বাচনের জন্য বেশি কালক্ষেপণের জন্য কৌশল অবলম্বন করলে জাতি মেনে নেবে না। দেরি করলে তার যৌক্তিকতা তুলে ধরুন। সবার সঙ্গে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করতে হবে।সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, গণতন্ত্র সেখানে বেশি শক্তিশালী, যেখানে মিডিয়ার স্বাধীনতা বেশি। জাতীয় ঐক্যমত বজায় রাখতে হবে। জন-আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group