1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্র্যাক ফিসারিজ এর উদ্যোগে পাবনায়  বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছচাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত  দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে পাবনা চেম্বারের সাথে শুভেচ্ছা বিনিময়কালে – পাবনার নবাগত জেলা প্রশাসক অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু
শিরোনাম:

আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় স্বেচ্ছাসেবক দল নেতা, পুলিশকে মারধর

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে না পেরে পুলিশকে মারধর করেছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা। পরে পুলিশ তাকে আটক করে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শিবপুর থানায় এ ঘটনা ঘটে।স্বেচ্ছাসেবক দলের ওই নেতার নাম আবিদ হাছান জজ মিয়া। সে উপজেলার পুবেরগাঁও এলাকার মজি মিয়ার ছেলে এবং শিবপুর উপজেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সদস্য সচিব।শিবপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার জয়নগরের ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও একাধিক মামলার আসামি নাদিম সরকারকে গ্রেফতার করে পুলিশ। খবর পেয়ে রাত ১০টার দিকে তাকে ছাড়িয়ে আনতে দলবল নিয়ে থানায় যায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জজ মিয়া। থানায় উপস্থিত হয়েই হাজত খানায় নাদিমের সাথে দেখা করতে যেতে চায় সে। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্য  সবুজ মিয়া তাকে বাঁধা দেয়।একপর্যায়ে সে ক্ষিপ্ত হয়ে সবুজ মিয়াকে মারধর করে। থানায় উপস্থিত পুলিশ সদস্যরা হাজত খানার সামনে থেকে সবুজ মিয়াকে উদ্ধার করে। এ সময় পুলিশের সদস্যরা এ ঘটনার কারণ জানতে চাইলে জজ মিয়া আরো উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে জজ মিয়া বলে, ‘এই থানায় চাকরি করলে তাকে চিনতে হবে। তার কথা শুনতে হবে। তা না হলে এখানে চাকরি করা যাবে না।’একপর্যায়ে নাদিম সরকারকে ছেড়ে দেয়ার জন্যও হুমকি দেয় সে। পরে তৎক্ষণাৎ পুলিশ তাকে আটক করে ফেলে। এ ঘটনায় আহত সবুজ মিয়া বাদী হয়ে শিবপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।এলাকাবাসী জানায়, আটক জজ মিয়া একজন পেশাদার সন্ত্রাসী। সেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির সদস্য সচিব হওয়ার পর তার দৌরাত্ম্য আরো বেড়ে যায়। হ*ত্যা ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে এই নেতার বিরুদ্ধে।ঘটনার সত্যতা স্বীকার করে শিবপুর থানার ওসি আফজাল হোসেন বলেন, থানায় এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও সরকারি কাজে বাঁধা দেয়ার ফলে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে আহত কনস্টেবল সবুজ মিয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group