1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্র্যাক ফিসারিজ এর উদ্যোগে পাবনায়  বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছচাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত  দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে পাবনা চেম্বারের সাথে শুভেচ্ছা বিনিময়কালে – পাবনার নবাগত জেলা প্রশাসক অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু
শিরোনাম:

চ্যাম্পিয়নস ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ মিস কোয়েটজির

  • প্রকাশিত : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃচোট কাটিয়ে দলে ফিরলেও মাঠে নামা হচ্ছে না প্রোটিয়া পেসার জেরাল্ড কোয়েটজির। কুঁচকির ইনজুরির কারণে ছিটকে গেছেন আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকেও।

আর মাত্র সপ্তাহ দুয়েক পরেই মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণ। এর আগে টুর্নামেন্টটির প্রস্তুতি হিসেবে পাকিস্তানের মাটিতে হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। পাকিস্তানের সঙ্গে এই লড়াইয়ে শামিল হবে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডও। এই সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করতেই দলের সঙ্গে অনুশীলনের সময় ১০ ওভার বোলিং করেন কোয়েটজি। এরপরই কুঁচকিতে অস্বস্তি অনুভব করেন তিনি।

চিকিৎসকদের মতে ৫০ ওভারের ম্যাচের বোলিংয়ের চাপ তার চোটের ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে। ফলে ত্রিদেশীয় সিরিজে খেলা হচ্ছে না তার। এমনকি চ্যাম্পিয়নস ট্রফিতেও তাকে পাওয়া নিয়ে জেগেছে শঙ্কা।

উল্লেখ্য, আগামী ৮ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ত্রিদেশীয় সিরিজ। রাউন্ড রবিন পদ্ধতির এই সিরিজে তিন দল একে অপরের বিপক্ষে একবার করে মাঠে নামবে। চার ম্যাচের এই সিরিজের দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও করাচির ন্যাশনাল স্টেডিয়ামে। সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি করাচিতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group