1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্র্যাক ফিসারিজ এর উদ্যোগে পাবনায়  বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছচাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত  দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে পাবনা চেম্বারের সাথে শুভেচ্ছা বিনিময়কালে – পাবনার নবাগত জেলা প্রশাসক অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু
শিরোনাম:

ফের টাইব্রেকারে জিতলো মেসির মায়ামি

  • প্রকাশিত : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ নতুন বছরে এ পর্যন্ত দুইটি প্রীতি ম্যাচ খেলেছে মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামি। মেক্সিকোর ক্লাব আমেরিকাকে টাইব্রেকারে হারিয়ে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করা লিওনেল মেসির দল এবার মুখোমুখি হয়েছিল পেরুর ইউনিভারসিতারিও’র। এবারও ম্যাচ গড়িয়েছে টাইব্রেকারে। আগেরবারের মতো এবারও জয় মেসি-সুয়ারেজদের।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) লিমার এস্তাদিও মনুমেন্তাল ‘ইউ’তে প্রীতি ম্যাচে ইউনিভারসিতারিওকে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়েছে মায়ামি।ম্যাচের বেশিরভাগ সময়জুড়ে বল দখলে ছিল মায়ামির। তবে প্রতিপক্ষের ৭ কর্নারের বিপরীতে তারা কর্নার আদায় করে ৫টি। সমান ২টি করে হলুদ কার্ড দেখে দু’দল। একাধিক আক্রমণ চালালেও প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় উভয় দলের ফরোয়ার্ডরা।ম্যাচের ৭৩ মিনিটে মেসিকে মাঠ থেকে তুলে নেন কোচ। একই সঙ্গে লুইস সুয়ারেজ এবং সার্জিও বুস্কেটসকেও তুলে নেয়া হয়। তাদের বদলি হিসেবে নামেন ডাভিড রুইজ, জুলিয়ান গ্রেসেল এবং রবার্ট টেইলর।মেসি-সুয়ারেজ মাঠ ছেড়ে উঠে যাওয়ার পর মায়ামি আর সেভাবে আক্রমণ চালাতে পারেনি। তবে প্রতিপক্ষও তেমন জোরাল সুযোগ তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত কোনো পক্ষই গোল করতে না পারলে নির্ধারিত সময়ের পর টাইব্রেকারে গড়ায় খেলা।ইন্টার মায়ামির পক্ষে টাইব্রেকারে শট নেন জুলিয়ান গ্রেসেল, সান্তিয়াগো মোরালেস, ডাভিড রুইজ, বেঞ্জামিন ক্রেমারশ্চি এবং ইয়ানিক ব্রাইট। তারা প্রত্যেকেই বল জালে পাঠান। অন্যদিকে ইউনিভারসিতারিওর দিয়েগো চুরিন, হোরাসিও ক্যালকাতেরা, জাইরো কঞ্চা এবং জোসে রিভেরা বল জালে পাঠালেও তৃতীয় শট নেয়া জাইরো ভেলেজ মিস করেন। এতেই জয় নিশ্চিত হয় মায়ামির।আগামী সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোর ৪টায় পানামার ক্লাব স্পোর্টিং সান মিগুয়েলিটোর মুখোমুখি হবে মেসিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group