1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্র্যাক ফিসারিজ এর উদ্যোগে পাবনায়  বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছচাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত  দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে পাবনা চেম্বারের সাথে শুভেচ্ছা বিনিময়কালে – পাবনার নবাগত জেলা প্রশাসক অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু
শিরোনাম:

রিজওয়ান-সালমানের জোড়া শতকে প্রোটিয়া বধ, ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃত্রিদেশীয় সিরিজের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ম্যাচে জোড়া সেঞ্চুরি তুলে নিয়েছেন দুই পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা। শুধু ম্যাচ জয়েই নয়, পাকিস্তানের ওয়ানডে ইতিহাসে ৪র্থ উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েছেন এই দুই ব্যাটার। তার দুজনে মিলে গড়েছেন ২৬০ রানের পার্টনারশিপ। ভেঙে দিয়েছেন মোহাম্মদ ইউসুফ ও শোয়েব মালিকের ২০৬ রানের জুটি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) করাচির ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩৫২ রানের লড়াকু জুটি গড়ে সফরকারীরা। জবাবে ৬ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে রিজওয়ানের দল।

৩৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৯১ রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা। তখনই দলের হাল ধরেন রিজওয়ান ও সালমান। চতুর্থ উইকেটে তারা গড়েন ২৬০ রানের জুটি। ম্যাচের ৪৩তম ওভারে উইয়ান মুল্ডারের বলে মিডউইকেট বাউন্ডারি দিয়ে ছক্কা হাঁকিয়ে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন রিজওয়ান। অন্যপ্রান্তে থাকা সালমান তখন রিজওয়ানের সাফল্যে উচ্ছ্বাসে ফেটে পড়েন। এর পর একই ওভারের পঞ্চম বলে এক রান নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন সালমান।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর ওয়ানডেতে এটি রিজওয়ানের প্রথম সেঞ্চুরি। অন্যদিকে, ৩১তম ওয়ানডে খেলতে নেমে প্রথম শতকের স্বাদ পেলেন সালমান।

এর আগে, ম্যাথিউ ব্রিটজকে, টেম্বা বাভুমা ও ক্লাসেনের ব্যাটে ভর করে ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান তোলে প্রোটিয়ারা। তাদের তিনজনের ব্যাট থেকে আসে যথাক্রমে ৮৩, ৮২ ও ৮৭ রান।

এই জয়ের ফলে পাকিস্তান ওয়ানডে ইতিহাসে আরেকটি রেকর্ড গড়ল। এত বড় লক্ষ্য তাড়া করে জেতার ঘটনা পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে আগে কখনো ঘটেনি।

অপরদিকে, দু’দল মিলিয়ে ৭০৭ রান ওঠে এই ম্যাচে, যা দুই ইনিংস মিলিয়ে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার কোনো ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ।

আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) একই মাঠে সিরিজের ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group