1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্র্যাক ফিসারিজ এর উদ্যোগে পাবনায়  বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছচাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত  দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে পাবনা চেম্বারের সাথে শুভেচ্ছা বিনিময়কালে – পাবনার নবাগত জেলা প্রশাসক অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু
শিরোনাম:

কক্সবাজার মেরিন ড্রাইভে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের দীর্ঘতম আলট্রা ম্যারাথন

  • প্রকাশিত : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

টাইমস ডেস্কঃ আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটননগরী কক্সবাজারের সুদৃশ্য মেরিন ড্রাইভ ধরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের দীর্ঘতম আলট্রা-ম্যারাথন ‘কোস্টাল আলট্রা ২০২৫’। পরিচ্ছন্ন উপকূলের পাশাপাশি টেকসই উন্নয়ন ও সামুদ্রিক ইকোসিস্টেম সংরক্ষণের সঙ্গে সঙ্গতিপূর্ণ দায়িত্বশীল পর্যটনচর্চার বার্তা ছড়াতে `সমুদ্র বাঁচাও, পৃথিবী বাঁচাও’ প্রতিপাদ্যে এই ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে। ‘কোস্টাল আলট্রা বাংলাদেশ’ নামক একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ইভেন্টটির আয়োজন করছে।

দেশের দৌড়ের ইতিহাসে এই প্রথম ২০০ কিলোমিটার দূরত্বের আলট্রা-ম্যারাথন আয়োজন হতে চলেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কোস্টাল আলট্রা বাংলাদেশ।

দেশের উপকূলীয় অঞ্চলে দীর্ঘ দূরত্বের দৌড় বা আলট্রা-ম্যারাথন আয়োজনের মাধ্যমে দেশে স্পোর্টস ট্যুরিজমের প্রসার, ভ্রমণপিপাসু মানুষকে পরিবেশবান্ধব ভ্রমণে উদ্বুদ্ধকরণ এবং সেইসাথে উপকূলের পরিবেশগত ভারসাম্য ও সমুদ্র তলদেশের জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে এই আলট্রা-ম্যারাথনের আয়োজন।

আয়োজক সংগঠনটি জানিয়েছে, এই ইভেন্টের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরাই তাদের অন্যতম উদ্দেশ্য।

আলট্রা-ম্যারাথন বা আলট্রা রান হচ্ছে একধরনের দীর্ঘ দূরত্বের দৌড়, যেখানে গতানুগতিক ম্যারাথন দৌড়ের দূরত্ব ৪২.১৯৫ কিলোমিটারের চেয়ে বেশি দৈর্ঘ্যের দৌড় আয়োজন করা হয়ে থাকে। তবে সবচেয়ে ছোট দূরত্বের আলট্রা-ম্যারাথন হচ্ছে ৫০ কিলোমিটার। সাম্প্রতিক বছরগুলোতে সারাবিশ্বেই এই আলট্রা-ম্যারাথনের ব্যাপক প্রসার ঘটেছে।

আয়োজকরা জানিয়েছেন, দেশের দীর্ঘতম এই আলট্রা-ম্যারাথনে আয়োজক সংগঠনের বেধে দেয়া যোগ্যতার আন্তর্জাতিক মানদণ্ডপূরণ সাপেক্ষে বাছাইকৃত দেশি-বিদেশি প্রায় ৪০০ জন দৌড়বিদ অংশগ্রহণ করবেন। তাদের সহায়তার জন্য ২৫০ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। অংশগ্রহণকারীরা ৫০ কিলোমিটার, ১০০ কিলোমিটার, ১০০ মাইল এবং ২০০ কিলোমিটার- এই চারটি ক্যাটাগরিতে দৌড়ে অংশ নেবেন। এই ইভেন্টে অংশগ্রহণের জন্য কোনো নিবন্ধন ফি নেই। অংশগ্রহণকারীদের সকল সেবা বিনামূল্যে দেয়া হবে।

আয়োজনটির সার্বিক সহযোগিতায় রয়েছে, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন ও কক্সবাজার জেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group