1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির পাবনা জেলা গোয়েন্দা অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
শিরোনাম:

ঈশ্বরদী এসএ পরিবহণ থেকে নকল বিড়ি জব্দ, আটক-২

  • প্রকাশিত : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

একই বছরে চতুর্থবার এসএ পরিবহনের ঈশ্বরদী শাখা থেকে এক লক্ষ ২০ হাজার সমপরিমাণ টাকার নকল বিড়ি জব্দ করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব-১২)।

০৭ সেপ্টেম্বর রবিবার  দিনগত রাতে ঈশ্বরদী থানার সামনে এসএ পরিবহন থেকে আকিজ, কারিকর ও ফরিদ কোম্পানির নামের লক্ষাধিক টাকার এসব নকল বিড়ি জব্দ করা হয়। এসময় বিড়ি সরবরাহকারী প্রাইভেটকারের চালক ও তার সহযোগীকে আটক করা হয়।

 আসামীরা হলেন, কুষ্টিয়া জেলার মিরপুর থানার খাদিমপুর গ্রামের ইসমাঈল হোসনের ছেলে মির্জু ও ভেড়ামারা থানার কৈগাড়ি গ্রামের তজিবার হোসেনের ছেলে শিমুল হাসান। এসময় তাদের আরেক সহযোগী জনি হোসেন নামে একজন যুবক মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।
জানা যায়, কুষ্টিয়া জেলার ভেড়ামারা ও মিরপুর উপজেলার জৈনক কয়েকজন ব্যাক্তি দীর্ঘদিন ধরে সরকারী ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে নামী-বেনামি বিভিন্ন কোম্পানি নাম দিয়ে নকল বিড়ি তৈরী করে তা এসএ পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করে আসছিলো।
রবিবার  রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার ভর্তি নকল বিড়ি ও সিএনজি ভর্তি সিগারেট আটক করে র‍‍্যাব। আটককৃত ওই গাড়িচালকদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় বিশেষ ক্ষমতায়নে একটি অভিযোগ দায়ের করেছে র‍‍্যাব।
এসএ পরিবহনের এক কর্মচারী ও মিরপুর ভেড়মারা এলাকার একাধিক অবৈধ বিড়ির মালিকরা জানান, কিছু বৈধ সিগারেটে চালান দেখিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ বিড়ি ও সিগারেট দেশের বিভিন্ন স্থানে এসএ পরিবহনের মাধ্যমে সরবরাহ করেন তারা।
 ঈশ্বরদীতে বিভিন্ন কোম্পানির কুরিয়ার ও পার্সেল সার্ভিসের ব্রাঞ্চ থাকলেও বার বার এমন অবৈধ মালামাল পরিবহনে এসএ পরিবহনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
 জানা গেছে দেশের বিভিন্ন জেলায় এই নকল বিড়ি সরবরাহের সবচেয়ে নিরাপদ পরিবহণ এই এসএ পরিবহন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group