শহর প্রতিনিধিঃ
পাবনা পাঁচ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
২৮ ডিসেম্বর রবিবার বিকাল তিনটায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা মনোনয়ন পত্র গ্রহন করেন।
জমাদান শেষে শিমুল বিশ্বাস সাংবাদিকদের বলেন আমরা নির্বাচনী আচরণ বিধি মেনে পাঁচজন গিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছি। এবং আমরা নির্বাচন এর যে বিধিমালা তা মেনে চলবো এবং সুষ্ঠুভাবে যেন নির্বাচন পরিচালনা করতে পারে আমাদের নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা আমাদের পক্ষ থেকে সেই সহযোগিতা মূলক মনোভাব রাখবো। নির্বাচন কমিশনার এর মনোনয়ন জমা দানের সংশোধিত সময় আগামী ২৯শে ডিসেম্বর।
Leave a Reply