1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের হস্তক্ষেপে উদ্ধার হলো দখল হওয়া সরকারি জমি ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পাবনায় ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার আগামী আগস্টেই শুরু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন চলাচল- রেলপথমন্ত্রী দুর্নীতি প্রতিরোধে তরুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বক্তারা পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ইয়াবাসহ যুবক আটক বাংলাদেশের ৬০জন অপরাধীকে খুজছে ইন্টারপোল জনস্বার্থে বদলি নাকি প্রশাসনিক নিপীড়ন, ৫৩০ দিনে ৭ বার বদলি পাবনার কৃতিসন্তান, বিশ্বখ্যাত ‘লিভিং ঈগল’ বৈমানিক সাইফুল আজমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিক আজ পাবনার ফরিদপুর ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
শিরোনাম:

সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের হস্তক্ষেপে উদ্ধার হলো দখল হওয়া সরকারি জমি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম (ভাঙ্গুড়া) পাবনাঃ

পাবনার ভাঙ্গুড়ায় জেলা পরিষদ ডাকবাংলোর সরকারি জমি দখলের অভিযোগের প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ নিয়ে জমি উদ্ধার করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মিজানুর রহমান।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে পৌর সার্ভেয়ার, পৌর ভূমি কর্মকর্তা এবং থানা পুলিশের সহযোগিতায় তদন্ত পরিচালনা করেন। পরিদর্শনকালে মোস্তফা নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে ডাকবাংলোর সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত থেকে দখলকৃত জমিতে নির্মাণাধীন পিলার অপসারণের নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী অবৈধভাবে নির্মিত পিলার ভেঙে ফেলা হয় এবং সরকারি জমি দখলমুক্ত করা হয়।

এছাড়া ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার শর্তে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয় এবং তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।

সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা সরকারি জমি দখলমুক্ত রাখতে প্রশাসনের ধারাবাহিক নজরদারির দাবি জানান।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান জানান, সরকারি জমি দখলের কোনো সুযোগ নেই। সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group